MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Rajnath Singh: শীতের আগেই দিন শেষ জোড়াফুলের, বঙ্গে মুখ্যমন্ত্রী বাছাই করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং

Rajnath Singh: শীতের আগেই দিন শেষ জোড়াফুলের, বঙ্গে মুখ্যমন্ত্রী বাছাই করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং

Rajnath Singh On West Bengal Vote: 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ' এখন বিজেপির দখলে। বাংলা দখলের পর এবার শুধু মুখ্যমন্ত্রী নির্বাচন ও শপথ গ্রহণের কাজ বাকি। সূত্র মারফত খবরে জানা যাচ্ছে যে, সেটাও খুব শীঘ্রই সেরে ফেলা হবে। তার আগে আজই কলকাতায় আসছেন রাজনাথ সিং।

2 Min read
Author : Moumita Poddar
Published : May 05 2026, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বাংলায় অবশেষে ফুটল পদ্মফুল
Image Credit : our own

বাংলায় অবশেষে ফুটল পদ্মফুল

শীতের আগেই ঝরল জোড়াফুল। একুশের পরাজয়ের পর ছাব্বিশে অপরাজেয়। শেষপর্যন্ত বাংলায় গেরুয়া রঙ ফোটাতে সক্ষম হলো বিজেপি। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। নতুন মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ এখন খালি সময়ের অপেক্ষা। কারণ, ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলকে একচুলও জমি ছাড়েনি বিজেপি। সোমবারের ফলাফল তারই প্রমাণ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজ্যে আসছেন রাজনাথ সিং
Image Credit : Asianet News

রাজ্যে আসছেন রাজনাথ সিং

বাংলায় দ্রুত সরকার গঠন ও মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবারই দিল্লি থেকে বাংলায় উড়ে আসবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লিতে ক্যাবিনেট বৈঠক সেরে কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। বাংলায় এসে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। সরকার গঠনের প্রস্তাব জানিয়ে লোকভবনেও যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজনাথের। 

Related Articles

Related image1
Narendra Modi On West Bengal Vote: 'বাংলায় ঐতিহাসিক ভোটদান', সংবিধানের জয় নিয়ে বঙ্গবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর
Related image2
Suvendu on Mamata Banerjee: 'এবার রাজনৈতিক সন্ন্যাস নেবেন মমতা', জয়ের শংসাপত্র নিয়েই অকপট শুভেন্দু
36
ফের বাংলায় আসতে পারেন অমিত শাহও
Image Credit : ANI

ফের বাংলায় আসতে পারেন অমিত শাহও

আজই রাজনাথ সিংয়ের পাশাপাশি বাংলা আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বাংলায় বিজেপি জয়ের পর সোমবারই নিজের এক্স হ্যান্ডেলে বাংলার জনগণকে কোটি কোটি প্রণাম জানিয়ে ধন্যবাদ বার্তা দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে ছাব্বিশের লড়াইয়ের শুরুতে মোদীর ডেপুটি যেভাবে বাংলার মাটি আঁকড়ে পড়েছিলেন তাতে বাংলায় নতুন সরকার গঠন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে তিনিও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

46
আজই ক্যাবিনেট বৈঠক
Image Credit : ANI

আজই ক্যাবিনেট বৈঠক

সূত্রের খবর, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেখানেও বাংলা নিয়ে আলোচনা হতে পারে। তবে মনে করা হচ্ছে এই বৈঠক শেষেই কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও সরকারি তরফে এখনই স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

56
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে ?
Image Credit : ANI

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে ?

আগেই কানাঘুঁষো শোনা গিয়েছিল যে, বিজেপি বাংলায় ক্ষমতা লাভ করলে সেক্ষেত্রে বাঙালি ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। আর সেখানেই সবথেকে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। কারণ, তিনি এবার ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই বিপুল জয়লাভ করেছেন। দক্ষিণ কলকাতার ভবানীপুরে ভোটে দাঁড়িয়ে হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিও যে এগিয়ে সেকথা বলাই বাহুল্য। তবে এখন দেখার বাংলায় মুখ্যমন্ত্রী নির্বাচনে কোন চমক দেখায় বিজেপি।

66
উঠে আসছে শমীক ভট্টাচার্যের নাম
Image Credit : ANI

উঠে আসছে শমীক ভট্টাচার্যের নাম

এদিকে শুভেন্দুর পাশাপাশি উঠে আসছে আরও কতগুলি নাম। সেগুলি হলো- দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। যদিও এক্ষেত্রে শমীক এগিয়ে থাকলেও তিনি কোনও কেন্দ্রে ভোটে দাঁড়াননি। ফলে বাংলায় বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে বাছাই করা হলে ফের ছয়মাসের মধ্যে ভোট করতে হবে। তারপর সেখান থেকে জিতে আসলে তবেই মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকতে পারবেন তিনি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
অমিত শাহ
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
Recommended image2
AC Bus Fare: কলকাতা থেকে এসি বাসে নৈহাটির বড়মার কাছে পুজো দেওয়ার সুযোগ! কত ভাড়া?
Recommended image3
WB Weather Update: রাজ্যে নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image4
E Pension: ১ সেপ্টেম্বর থেকে কর্মচারীদের পেনশন ব্যবস্থার বদল, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
Recommended image5
DA Arrears: বকেয়া ডিএ দেওয়া শুরু এই দুই ব্যাঙ্কের, লাখের বেশি টাকা ঢুকছে একেক জনের অ্যাকাউন্টে
Related Stories
Recommended image1
Narendra Modi On West Bengal Vote: 'বাংলায় ঐতিহাসিক ভোটদান', সংবিধানের জয় নিয়ে বঙ্গবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image2
Suvendu on Mamata Banerjee: 'এবার রাজনৈতিক সন্ন্যাস নেবেন মমতা', জয়ের শংসাপত্র নিয়েই অকপট শুভেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved