ভোট বঙ্গে আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বর্তমানে আবহাওয়া এক জটিল মোড় নিয়েছে। একদিকে উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, প্রখর সূর্য ও শুষ্ক পশ্চিমী হাওয়ায় দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে।
27
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চরম দাপদাহ চলবে। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলা:- পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে (৪০°C বা তার বেশি)।
37
দক্ষিণের উপকূলীয় জেলার আবহাওয়া
কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০-৯৫% হওয়ায় 'ফিল লাইক টেম্পারেচার' বা অনুভূত গরম অনেক বেশি হবে। বিশেষ সতর্কতা:- বুধবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।
তবে, ভ্যাপসা গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। ২৪ এপ্রিল থেকে, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে আগামী ২৬ এপ্রিল, রবিবার ও ২৭ এপ্রিল, সোমবার।
57
কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস?
দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। সঙ্গে এই সমস্ত জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
67
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির দাপট আরও বাড়বে আগামী ২৫ এপ্রিল থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, মালদহ ও দুই দিনাজপুরে বুধবার ও বৃহস্পতিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
77
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়ার আপডেট কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন ২৮.২°C (স্বাভাবিকের চেয়ে ২°C বেশি)। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭°C থেকে ৩৬°C এর মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার ও সোমবারের আগে কলকাতায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.