MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

Samik Bhattacharya On Election: ভোটের সময় যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে শাসক-বিরোধী তরজা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপকি শমীক ভট্টাচার্য। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 20 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মমতা বনাম শমীক ভট্টাচার্য ফের নতুন বিতর্ক
Image Credit : ANI

মমতা বনাম শমীক ভট্টাচার্য ফের নতুন বিতর্ক

ভোটবঙ্গে ফের নতুন বিতর্ক। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগে কার্যত সিলমোহর বসালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, ‘’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথায় বলেছেন। ভোট দিতে ৭৩ট্ স্পেশ্যাল ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে। উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকরা নিজেদের অধিকার প্রয়োগের লক্ষ্যে ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। ঘরে ফিরছেন দক্ষিণবঙ্গের পরিযায়ী শ্রমিকরাও।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভোটার ইস্যুতে মমতাকে পাল্টা তোপ শমীকের
Image Credit : Asianet News

ভোটার ইস্যুতে মমতাকে পাল্টা তোপ শমীকের

এখানেই শেষ নয়। সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য আরও বলেন যে, ‘’মুখ্যমন্ত্রী ঠিক কথায় বলেছেন। আমরা বাইরে থেকে লোক আনছি। তবে এরা হলেন ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিক। ভোট দিতে বাংলায় ফিরছেন তারা। গুজরাটের সুরাট, মহারাষ্ট্র-সহ বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা নিজেদের রাজ্যের মাটিতে ভোট দিতে ফিরে আসছেন।''

Related Articles

Related image1
West Bengal Election 2026: অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ, এবার ডিভিশন বেঞ্চে কমিশন
Related image2
Sukanta Majumdar: 'বীরভূমের ছাল ছাড়া বাঘ', যোগী স্টাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাকে দিলেন সুকান্ত?
35
কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : Asianet News

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, ভোটের জন্য বাংলায় বহিরাগত লোক ঢোকাচ্ছে বিজেপি। রাজ্যের সর্বোচ্চ নেত্রীর এই মন্তব্য খারিজ করে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা বহিরাগত তোপ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘’বাংলায় লোকই আসছে। তবে তারা পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্য থেকে ভোট দিতে নিজেদের রাজ্যে ফিরছেন তারা।''

45
গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জোর
Image Credit : Asianet News

গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জোর

শমীক আরও জানান যে, বাংলা বলার অপরাধে ভিনরাজ্যে কাজে গিয়ে যে সব পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছেন। নিগ্রহের শিকার হয়েছেন এবার তারাই ভোট প্রয়োগে নিজেদের রাজ্যে ফিরছেন। তারা যে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিজেদের রাজ্যে ফিরছেন বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যে স্পষ্ট সে কথা।

55
ভোটবঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ
Image Credit : Samik Bhattacharya

ভোটবঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ

বাংলায় এইবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফা ভোটের আর হাতে গোনা মাত্র দুই দিন বাকি। তার আগে পরিযায়ী ইস্যুতে এবং ‘বহিরাগত তত্ত্ব’ নিয়ে রাজ্যের বর্তমান শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে তুলোধনা শমীক ভট্টাচার্যের। তবে এখন দেখার মুখ্যমন্ত্রীর বহিরাগত তোপ ও বিজেপির পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা প্রসঙ্গ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। উত্তরটা অবশ্য সময় বলবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
শমীক ভট্টাচার্য
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image2
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Recommended image3
Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image4
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Recommended image5
Kolkata Municipal Vote 2026: পুজোর পরই পুরসভা নির্বাচনের ঢাকে বাদ্যি? ভোট কবে হবে জানিয়ে দিলো কমিশন
Related Stories
Recommended image1
West Bengal Election 2026: অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ, এবার ডিভিশন বেঞ্চে কমিশন
Recommended image2
Sukanta Majumdar: 'বীরভূমের ছাল ছাড়া বাঘ', যোগী স্টাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাকে দিলেন সুকান্ত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved