Nabanna Govt Job: ডিসেম্বরের মধ্যেই ৫০ হাজার সরকারি নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

Published : Jun 02, 2026, 12:30 PM IST

পশ্চিমবঙ্গ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার নিয়োগের লক্ষ্যমাত্রা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে আসছে নতুন নিয়োগ নীতি। নবান্নের শূন্যপদ পূরণ সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

PREV
110

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

210

সেই বৈঠকেই তিনি জানান যে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে খালি থাকা প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁর সরকার।

310

সরকারি সূত্রে জানা গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসনিক পরিষেবা এবং বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিকে অগ্রাধিকার দিয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন দফতরের কাছ থেকে শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ চলছে। সেই তথ্যের ভিত্তিতেই আগামী কয়েক মাসে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

410

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার প্রধান উদ্দেশ্য হলো একদিকে যেমন রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে তৈরি হওয়া কর্মীসংকট মেটানো, অন্যদিকে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করা। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখা সরকারের কাছে অগ্রাধিকার পাবে।

510

নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম রুখতে রাজ্য সরকার একটি নতুন নিয়োগ নীতি (New Recruitment Policy) আনতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশনেই এই নতুন নিয়োগ নীতির কাঠামো তৈরি করা হতে পারে এবং সরকারি সূত্রে খবর, সম্ভবত ৫ জুনের মধ্যেই এই নীতি প্রকাশ্যে আনা হবে।

610

এই নীতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর বা ওএমআর শিট সংক্রান্ত অস্বচ্ছতা দূর করে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

710

ইতিমধ্যেই নিয়োগের এই তৎপরতা শুরু হয়ে গিয়েছে নবান্নের প্রশাসনিক স্তরে। রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে প্রতিটি সরকারি দফতরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী ৩ জুনের মধ্যে তাদের অধীনে থাকা সমস্ত শূন্যপদের একটি পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়া হয়।

810

এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে এবং প্রতিটি দফতরকে নিয়োগের যৌক্তিকতাও প্রদর্শন করতে বলা হয়েছে। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলো রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ থাকার দাবি জানিয়ে আসছিল, সেই প্রেক্ষিতে এই ৫০ হাজার নিয়োগের ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

910

তবে এই নিয়োগের ডামাডোলের মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে সরকার আপাতত কিছুটা রক্ষণাত্মক অবস্থান নিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী কর্মীদের সরাসরি স্থায়ী করা হলে নতুন স্থায়ী পদের সংখ্যা কমে যেতে পারে, যা নতুন চাকরিপ্রার্থীদের সুযোগকে সংকুচিত করবে।

1010

তাই সরাসরি স্থায়ী নিয়োগের মাধ্যমেই শূন্যপদ পূরণ করতে আগ্রহী প্রশাসন। এই বিপুল সংখ্যক নিয়োগের ফলে প্রশাসনিক কাজের গতি যেমন বাড়বে, তেমনই সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল

Read more Photos on
click me!

Recommended Stories