MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Govt Job Age Limit: সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কোন গ্রুপে কত বছর?

Govt Job Age Limit: সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কোন গ্রুপে কত বছর?

সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি— প্রতিটি ক্ষেত্রেই চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 18 2026, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি— প্রতিটি ক্ষেত্রেই চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। রবিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজেপি নিজেদের ইস্তাহারে তারা জানিয়েছিল, ক্ষমতায় এলে চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেকথা ফের জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। এবার প্রশাসনিকভাবে এই নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর। নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকে।

36
Image Credit : Getty

রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে। গ্রুপ বি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে হচ্ছে ৪৫ বছর। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর।

46
Image Credit : Getty

এছাড়াও, কোনও চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলে, তাতে কোনও বদল হবে না। এর জন্য সার্ভিস রুলে প্রয়োজনীয় পরিবর্তন করেছে রাজ্য সরকার।

56
Image Credit : Getty

এদিকে রাজ্যের তিন মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে ৩ জন ডব্লুবিসিএস আধিকারিককে নিয়োগ করা হয়েছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার পিএস হলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিকল্পনা আধিকারিক কৌশিক কুমার মাইতি।

66
Image Credit : Getty

হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি বিশ্বনাথ চৌধুরি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের পিএস হয়েছেন। উপজাতি কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডুর পিএস হলেন কৃষ্ণচন্দ্র মুণ্ডা। তিনি বাঁকুড়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: 'জাহাজবাড়ি করবেন না'! নন্দীগ্রামে হাসিরানিকে পাশে বসিয়ে কাকে নিশানা করেন শুভেন্দু
Recommended image2
Now Playing
CJP Attack on Modi: বেল পেয়েই মোদীকে তুলোধনা আরশোলাদের, দেখুন কী বলছেন
Recommended image3
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Recommended image4
Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Recommended image5
NIA Arrest: জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১, জামাতের শাখা সংগঠনের সদস্য ধৃত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved