7th Pay Commission: সপ্তম বেতন কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর, নতুন ওয়েবসাইট চালু নবান্নের

Published : Aug 11, 2026, 09:48 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

7th Pay Commission New Website: সপ্তম বেতন কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীদের ইনহ্যান্ড স্যালারি কত টাকা হবে? কী বলছে নবান্ন? এই সমস্ত বিশদ তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

7th Pay Commission New Website: নতুন সরকার আসতেই রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে কৌতূহলের শেষ নেই। নতুন সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকারী কর্মীদের কতটা ইনহ্যান্ড স্যালারি বাড়তে চলেছে তা জানতে কৌতূহল তুঙ্গে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ভুয়ো ওয়েবসাইটে। কারণ, এই সংক্রান্ত নানা তথ্য জানতে রাজ্যের সরকারি কর্মীরা সোশ্যাল মিডিয়া থেকেই খবর সংগ্রহ করেন। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার খবর কতটা সত্য তা জানার অবকাশ নেই। এই অবস্থায় এবার নবান্নের তরফে একটি নতুন সরকারি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্নে সপ্তম পে কমিশনের বৈঠক:-

নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে। বৈঠকে স্বশাসিত সংস্থা, কর্পোরেশন ও সরকারি সংস্থাগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি ওয়েবসাইট চালু করা হবে। কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত একটি ‘অনুমোদনহীন’ নথি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সতর্ক করেছে কমিশন। ওই নথিতে থাকা বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও যাচাই না-করা তথ্য বলে দাবি করা হয়েছে।

কী বলছে কমিশন?

কমিশন জানিয়েছে, সবে কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুপারিশই করেনি সপ্তম বেতন কমিশন। সোশ্যাল মিডিয়ার খবর ভিত্তিহীন। অনুমোদনহীন সূত্র থেকে পাওয়া কোনও তথ্য বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কমিশন।

Cal HC On Kunal Ghosh: সারবত্তা নেই কুণাল ঘোষের মামলার, বেলেঘাটার বিধায়কের আবেদন খারিজ হাইকোর্টে

সপ্তম বেতন কমিশন কী?

গঠিত হল পশ্চিমবঙ্গের ৭ম পে কমিশন। বেতন, ভাতা, পেনশন ও চাকরির বিভিন্ন পরিষেবাগত শর্ত পর্যালোচনা করে নতুন সুপারিশ দেবে এই কমিশন। সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ৭ম পে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত IAS আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থ প্রতিম পাল। কমিশনের সদর দফতর কলকাতায়। কমিশন সরকারি কর্মীদের বেতন, বিভিন্ন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনা করবে। বর্তমান সময়ের প্রয়োজন ও বিভিন্ন দফতরের বিশেষ চাহিদা অনুযায়ী নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly News: রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রাণনাশের হুমকি চিঠি, আতঙ্কে পরিবার
Today’s News in Bengali Live: Share Market Today - মঙ্গলে শেয়ার বাজারে পরিস্থিতি দুর্বল থাকতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের! আজ নজরে কোন স্টক?