Abhishek Banerjee: ED-র তলবে সাড়া, প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারির তদন্তে CGO-তে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published : Jun 15, 2026, 11:26 AM IST
Abhishek BanerjeeAbhishek Banerjee at  ED office in connection with the primary recruitment scam case

সংক্ষিপ্ত

Abhishek Banerjee at ED office: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি দফতরে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য ও তথ্য সংগ্রহ করতে পারে বলে সূত্রের খবর। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তিনি ১০টা ১৫ মিনিটে তাঁর কালীঘাটের বাড়ি থেকে বের হন। ১১টার কিছু আগেই পৌঁছে যান ইডির অফিসে। তবে এবার অভিষেকের জন্য সিজিও কমপ্লেক্সে বাড়তি কোনও নিরাপত্তা নেই। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। আগে অভিষেক সিজিও কমপ্লেক্সে গেলে সেখানে বরাবরই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হতো। এবার আর তা করা হয়নি।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করা হয় ইডির অফিসে। ওডিওকে জনৈক কাকু-র গলায় শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও হিসেবেই অভিষেককে তলব করে ইডি। সূত্রের খবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরুপ হয়েছে। সেই মামলাতেই তলব করা হয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত দীর্ঘ দিন ধরেই করছে ইডি। এর আগে সিবিআই-এর তদন্তে যে অডিয়ো উঠে এসেছিল, তাতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। চাকরি বিক্রি করে সেই টাকা অভিষেককে পাঠানোর কথা শোনা গিয়েছে সেই অডিয়োয়। চার্জশিটেও তা উল্লেখ করে সিবিআই। এই অডিয়োর প্রেক্ষিতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। সিবিআই-এর চার্জশিটের সেই অডিয়োকে তদন্তের আওতায় আনতে চায় ইডি। এ ছাড়া, অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ড্‌স’-এর আর্থিক লেনদেন ই়ডি-র নজরে ছিল। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদও করা হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে। তা নিয়ে এর আগেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে অভিষেককে।

সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হতে পারে। তবে অভিষেকের উত্তরে ইডি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় না পরবর্তী কোনও পদক্ষেপ করে তাই এখন দেখার।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুসলিম মহিলারা জুলাই থেকে আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী
Bengal Richest Person: এই ব্যক্তির পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী, বিলাসবহুল অট্টালিকায় বাস করেন