Abhishek Banerjee News: আদালতে ফের ধাক্কা তৃণমূল সাংসদের, থমকে গেলো অভিষেকের বিদেশযাত্রা

Published : Jun 24, 2026, 01:01 PM IST
Take a look at  major changes in Abhishek Banerjees life following  TMCs defeat in  West Bengal

সংক্ষিপ্ত

Abhishek Banerjee News: আদালতে একের পর এক ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের কী কারণে ধাক্কা খেলেন তৃণমূলের সেনাপতি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Abhishek Banerjee News: বিদেশ যেতে চেয়েও মিলল না অনুমতি। কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)। মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। বুধবার আদালতে তার সেই আবেদনও খারিজ হয়ে গেলো।

অভিষেকের আবেদনের শুনানিতে কী বলল কলকাতা হাইকোর্ট? 

সূত্রের খবর, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের সেই আর্জি খারিজ করে দেয়। এদিন বিচারপতি জানান, মামলাটি স্বাভাবিক ভাবে যখন শুনানির তালিকাতে আসবে তখন শুনানি হবে। এর আগে এই মামলার আগাম শুনানি সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবারই বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আদালতে সাতদিনের জন্য বিদেশযাত্রার অনুমতি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই আগাম শুনানির আবেদন বুধবার খারিজ করস কলকাতা হাইকোর্ট।

Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট

প্রসঙ্গত, ডিজে মন্তব্য মামলায় এবার বড় সিদ্ধান্ত (Abhishek Banerjee CID)। ডিজে বাজানো মন্তব্য সংক্রান্ত মামলায় এবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সেই অনুমতি পেয়ে গেছে। মঙ্গলবার, সিআইডি-র তরফ থেকে তদন্তের স্বার্থে অভিষেকের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে একটি আবেদন জানানো হয় (Abhishek Banerjee political news)।

এরপর ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুরও করেন। আগামী ৩০ জুন, অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। এমনকি, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও।

উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দফতরে গিয়ে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারর সময়, অভিষেক ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেন। সেই সময়, তিনি ভোটগণনার পর রাজ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হবে এবং তৃণমূল জিতলে কীভাবে বিজয়োৎসব করা হবে, সেইরকম একটি ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Agnimitra Paul: অভিযোগ পেয়েই রবীন্দ্র সরোবরে মন্ত্রী অগ্নিমিত্রা, তারপর যা ঘটল...দেখুন!
Bekar Bhata: শিক্ষাগত যোগ্যতার নিরিখে দেওয়া হবে বেকার ভাতা! এই শর্ত না মানলে মিলবে না যুবশক্তির ৩ হাজার