
Abhishek Banerjee News: এবার সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে জানালেন জোড়া যুক্তি। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার মামলায় সিআইডি তলবের প্রেক্ষিতে আরও কিছুটা সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রের খবর, একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে হাজিরা এড়ানোর পেছনে প্রধানত দুটি কারণ দর্শিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি-র এই সমনকে চ্যালেঞ্জ করে এবং তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার অর্থাৎ ১০ জুন হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তৃণমূল সাংসদের অনুরোধ, আদালত এই বিষয়ে আইনি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁকে যেন কিছুটা সময় দেওয়া হয়।
শহরের বাইরে থাকা - দ্বিতীয় কারণ হিসেবে চিঠিতে জানানো হয়েছে, তিনি বর্তমানে শহরের বাইরে (আউট অফ স্টেশন) রয়েছেন। সোমবারই ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠকে যোগ দিতে তিনি নয়াদিল্লিতে ছিলেন বলে জানা গিয়েছে।
Donald Trump On Netanyahu: 'সাবধান বিবি', ইরানে এয়ার স্ট্রাইকে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে, যার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে। এই মামলাতেই গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। তবে পর পর দুটি সমন এড়িয়ে যাওয়ার পর সিআইডি-র পক্ষ থেকে তাঁর ভবানী ভবনের সদর দফতরে হাজিরার জন্য কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মাঝেই তদন্তকারীদের কাছে সময় চেয়ে চিঠি পাঠালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Those who have suddenly jumped ship claiming they want to serve the people of Bengal must answer a few simple questions.
How many of our workers, arrested on false and politically motivated charges, did they help secure bail for?
How many families, devastated by the violence… pic.twitter.com/qHi7dhuwgN— All India Trinamool Congress (@AITCofficial) June 9, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।