Amit Shah: বৃষ্টিভেজা বিকেলে প্রসেনজিৎয়ের বাড়িতে শাহ-শুভেন্দু, রাজ্যসভায় ভোটে দাঁড়াচ্ছেন বুম্বাদা!

Published : Jul 06, 2026, 07:53 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Amit Shah On Prasenjit Chatterjee: প্রসেনজিৎয়ের বাড়িতে শাহি বৈঠকে বাড়ছে টলিউডের বুম্বাদার বিজেপিতে যোগদানের জল্পনা! তাহলে কাী এবার গেরুয়াময় হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি! বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Amit Shah On Prasenjit Chatterjee: কলকাতায় ঝটিকা সফরে এসে পদ্মশ্রী প্রাপ্ত বুম্বাদার বাড়িতে ঘুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah News)। মাত্র ১৫ মিনিটের জন্য টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মোদীর ডেপুটি থাকলেও দুজনের মধ্যে কী কথা হলো সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে বাংলা ইন্ড্রাস্ট্রির গেরুয়া শিবিরে যোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওয়াকিবহাল মহলের মতে, তাহলে কী এবার শাহের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন টলিউডের বুম্বাদা! যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তা অবশ্য সময় বলবে।

এদিন শাহের সঙ্গে কে কে ছিলেন প্রসেনজিৎয়ের বাড়িতে?

কেন্দ্রীয় স্বরায্ট্রমন্ত্রীর কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঝটিকা সফর। এদিন বালিগঞ্জে শাহের সঙ্গে প্রসেনজিৎয়ের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লকেট চট্টোপাধ্যায়, মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর একসঙ্গে হাইপ্রোফাইল ব্যক্তিদের টলিউড অভিনেতার বাড়িতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। তাহলে কী এবার টলিউড বিজেপিতে নাম লেখাবে। পদ্মফুল শিবিরে যোগ দিচ্ছেন 'জাতিস্মর' খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

 

 

রাজ্যসভায় ভোট দাঁড়াচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

সূত্রের খবর, টালমাটাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তাদের পদত্যাগের ফলে এই আসনগুলি খালি হয়েছে। আগামী ২৪ জুলাই রাজ্যসভার এই আসনগুলিতে ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই তিনটি আসনই এবার বিজেপির হতে চলেছে। বাংলায় সরকার গঠনের পর সেই এবার রাজ্যসভার একটি আসনে কি তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণে প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ? সেই প্রশ্নের উত্তর না মিললেও বিধানসভা নির্বাচনের পূর্বে ভোটবঙ্গে প্রসেনজিৎ এর বাড়িতে যাওয়া-আসা বেড়েছিল বিজেপি নেতামন্ত্রীদের। তালিকায় ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য থেকে বিজেপির পোড়খাওয়া নেতারা। আর এই আবহে সোমে প্রসেনজিৎয়ের শাহি সাক্ষাৎ সেই গুঞ্জন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: এর পিছনে কারা? কাদেরকে নিশানা করে এমন কড়া বার্তা দিলেন শমীক? দেখুন
Suvendu Adhikari: পাঠ্যবইয়ের সিলেবাসে থাকবে শ্যামাপ্রসাদের অবদান, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর