Amit Shah: শাহের হাত ধরে কর্মসংস্থানে জোর, বাংলায় একগুচ্ছ কারখানার উদ্বোধন করবেন মোদীর ডেপুটি

Published : Jul 11, 2026, 10:11 AM IST

Amit Shah On Kolkata: বঙ্গে শাসক শিবিরের পালাবদল হতেই বাংলার ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়েছে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের। একমাসে দ্বিতীয়বার ফের কলকাতায় আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। কবে আসছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বাংলা সফরে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

৪ঠা মে-র পর থেকে পালাবদলের বাংলায় বারে বারে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় নেতামন্ত্রীরা। এবার ফের একমাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সূত্রে খবর আগামী ১৮ জুলাই কলকাতায় আসবেন মোদীর ডেপুটি। তার এই সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। 

25
কতদিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ?

এই বিষয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সূত্রে খবর আগামী ১৮ জুলাই মোট দুই দিনের সফরে বাংলায় আসছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে নতুন করে চালু হওয়ায় একাধিক কারখানার উদ্বোধন করতে পারেন তিনি বলে খবর। এছাড়াও ১৯ জুলাই দলের সাংগঠনিক কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অমিত শাহের (Amit Shah) এই দুদিনের বঙ্গ সফর ঠাসা কর্মসূচিতে ভরা। 

35
হাওড়ায় আমূলের কারখানা উদ্বোধন করবেন শাহ

আরও জানা গিয়েছে যে, হাওড়া জেলায় বিখ্যাত দুগ্ধ উৎপাদক সংস্থা আমূলের কারখানার একটি দই উৎপাদনের ফ্যাক্টরিরও শুভ উদ্বোধন হতে পারে শাহের হাত ধরেই। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়রাও। শুধু তাই নয়, বঙ্গে ফের কারখানা চালু হলে প্রচুর কর্মসংস্থানও যে হবে তা বলাই বাহুল্য। 

45
সাংগঠনিক কাজে কলকাতা অমিত শাহ

এছাড়াও দলীয় সাংগঠনিক কাজের জন্য ১৯ জুলাইও কলকাতায় থাকবেন অমিত শাহ। বঙ্গে শাসকের আসনে বসতেই বিজেপির সাংগঠনিক রূপরেখা কী হবে। কোন পথে এগোবে দল সেই সমস্ত কিছুই ঠিক করতে তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ১৯ জুলাই বিকেলে বিজেপি বিধায়ক ও সাংসদদের নিয়ে আলাদা বৈঠকও করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। 

55
কবে ফিরবেন দিল্লিতে?

১৯ জুলাই কলকাতায় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক সেরে বিকেলেই ফিরবেন দিল্লিতে। এমনটাই বিজেপি সূত্র মারফত খবর। তবে বাংলায় প্রথমলবারের জন্য বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের বারে বারে বঙ্গ সফর। এবং যেভাবে বহুদিন ধরে আটকে থাকা একের পর কেন্দ্রীয় প্রকল্পের জট খুলছে তাতে শাহের এই কলকাতায় আগমণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  

Read more Photos on
click me!

Recommended Stories