Post Office New Scheme Update: মেয়ের ভবিষ্যতের জন্য টাকা জমাতে চান? একটি সরকারি স্কিমেই সুরক্ষিতভাবে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এই প্রকল্পে চক্রবৃদ্ধি সুদের সুবিধা রয়েছে। কোন স্কীমে টাকা বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Post Office New Scheme Update: মেয়ের ভবিষ্যৎ, তার পড়াশোনা বা বিয়ের খরচের জন্য সব বাবা-মায়েরই চিন্তা থাকে। তাই সময় থাকতে একটি ভালো জায়গায় বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। যাতে দরকারের সময় সেই টাকা কাজে লাগানো যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছোট ছোট বিনিয়োগই ভবিষ্যতে বড় আর্থিক বোঝা কমাতে সাহায্য করে। এমনই একটি সরকারি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এটি একটি সরকারি স্কিম হওয়ায় এখানে বিনিয়োগ একেবারে সুরক্ষিত এবং ঝুঁকির কোনও ভয় নেই। শেয়ার বাজারের অনিশ্চয়তার কোনও প্রভাব এই স্কিমের ওপর পড়ে না। বর্তমানে এই প্রকল্পে বছরে ৮.২০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।

চক্রবৃদ্ধি সুদের কামাল

এই যোজনার সবচেয়ে বড় সুবিধা হল চক্রবৃদ্ধি সুদ। এর জন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার পর থেকে ২১ বছর পর্যন্ত এটি চালু থাকে। কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে প্রথম ১৫ বছর। পরের ৬ বছর টাকা না দিলেও আপনার জমা টাকার ওপর সুদ যোগ হতে থাকবে। এই সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, যা আপনার সঞ্চয়কে বহুগুণ বাড়িয়ে দেয়।

কত বিনিয়োগে ২১ বছরে কত টাকা পাবেন?

ধরা যাক, কোনও বাবা-মা প্রতি মাসে ১২ হাজার টাকা করে বিনিয়োগ করছেন। তাহলে ১৫ বছরে তাঁর মোট আসল জমা হবে ২১,৬০,০০০ টাকা। কিন্তু ২১ বছর পর সুদসমেত তিনি মোট ৬৬ লক্ষ টাকা রিটার্ন পাবেন।

আপনি যদি প্রতি মাসে ৫০০০ টাকা করে জমান, তাহলে ১৫ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৯,০০,০০০ টাকা। কিন্তু ৮.২০ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ যোগ হয়ে ২১ বছর পর এই ৯ লক্ষ টাকা বেড়ে প্রায় ২৫ লক্ষ টাকা হয়ে যাবে।

যদি মাসে ৫০০০ টাকা জমানো সম্ভব না হয়, তাহলে ১০০০ টাকা দিয়েও শুরু করতে পারেন। সেক্ষেত্রে ১৫ বছরে আপনার মোট আসল জমা হবে ১,৮০,০০০ টাকা। ২১ বছর পর সুদসমেত এই টাকা বেড়ে ৫ লক্ষ টাকা হয়ে যাবে। একইভাবে, প্রতি মাসে ৩০০০ টাকা করে জমালে ১৫ বছরে মোট আসল হবে ৫,৪০,০০০ টাকা। ২১ বছর পর সুদ মিলিয়ে এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে প্রায় ১৫ লক্ষ টাকায়। তাহলে আর দেরি কেন? নিজের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে আজই পোস্ট অফিসে খুলে ফেলুন সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।