Annapurna Bhandar in September: একবারও পাননি অন্নপূর্ণার ৩০০০ টাকা? সেপ্টেম্বরে পাবেন? নবান্নের আপডেট

Published : Sep 01, 2026, 03:53 PM IST

অন্নপূর্ণা যোজনায় এখনও একবারও ৩,০০০ টাকা পাননি? সেপ্টেম্বরে কারা টাকা পাবেন? ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের কী হবে এবং ‘Under Process’ থাকলে কী করবেন? জেনে নিন বিস্তারিত।

PREV
19
অন্নপূর্ণার টাকা নিয়ে বড় প্রশ্ন

সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর নতুন মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ফের আশায় বুক বাঁধছেন রাজ্যের বহু মহিলা। অগাস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে পেয়েছেন। ১৭ থেকে ২০ অগাস্টের মধ্যে ধাপে ধাপে ওই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।

29
আবেদন করার পরেও মেলেনি টাকা

কিন্তু আবেদন করেও এখনও একবারও টাকা পাননি—এমন অভিযোগও রয়েছে বহু মহিলার। ফলে তাঁদের একটাই প্রশ্ন, সেপ্টেম্বরে কি অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

39
১০ জুলাইয়ের পর আবেদনকারীদের কী হবে?

অন্নপূর্ণা যোজনায় মোট প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। প্রথম দফায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল হয় এবং ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীকে অগাস্টের কিস্তির জন্য যোগ্য হিসেবে ধরা হয়। ফলে ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের বড় অংশ অগাস্টের কিস্তি পাননি। তাঁদের আবেদন এখনও যাচাই ও অনুমোদনের বিভিন্ন ধাপের মধ্যে রয়েছে।

49
সেপ্টেম্বরে টাকা পাওয়ার আশা কতটা?

এখানেই অপেক্ষায় থাকা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সরকারের তরফে জানানো হয়েছিল, সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, যাঁদের আবেদন ইতিমধ্যেই যাচাই হয়ে যোগ্য হিসেবে অনুমোদিত হয়েছে, তাঁদের ক্ষেত্রে সেপ্টেম্বরের কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হতে পারে।

59
তবে আবেদন করলেই কি টাকা নিশ্চিত?

না। শুধু আবেদন জমা পড়লেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। আবেদনকারীর তথ্য, প্রয়োজনীয় নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য যোগ্যতার বিষয় যাচাই করা হচ্ছে। কোনও তথ্যের অসঙ্গতি থাকলে বা যাচাই অসম্পূর্ণ থাকলে টাকা পেতে দেরি হতে পারে। বিশেষ করে আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগে সমস্যা থাকায় বেশ কিছু আবেদন বাতিল হয়েছিল বলেও রিপোর্টে উঠে এসেছে।

69
‘Under Process’ দেখালে কী করবেন?

যাঁদের আবেদন স্ট্যাটাস এখনও ‘Under Process’ দেখাচ্ছে, তাঁদের ক্ষেত্রে এখনই হতাশ হওয়ার কারণ নেই। আবেদন যাচাই শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন করে আবেদন করার আগে পুরনো আবেদনের স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা জরুরি। অগাস্টের কিস্তি না পাওয়া মানেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

79
১৭ লক্ষ আবেদন বাতিল, ফের সুযোগও রয়েছে

প্রাথমিক যাচাইয়ে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছিল। বিভিন্ন কারণে বাতিল হওয়া আবেদনকারীদের মধ্যে অনেকের ক্ষেত্রে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা সামনে এসেছে। তবে যোগ্য হয়েও যাঁদের আবেদন ত্রুটির কারণে বাতিল হয়েছে, তাঁদের সংশোধন করে পুনরায় আবেদন বা নথি যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে সেপ্টেম্বরে টাকা না এলেও পরবর্তী কিস্তিতে অন্তর্ভুক্ত হওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ নয়।

89
সেপ্টেম্বরের কিস্তির দিকে নজর

সব মিলিয়ে, অন্নপূর্ণা যোজনায় এখনও টাকা না পাওয়া মহিলাদের জন্য সেপ্টেম্বর মাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাঁদের আবেদন যাচাই হয়ে অনুমোদিত হবে, তাঁদের অ্যাকাউন্টে মাসের দ্বিতীয় সপ্তাহে ৩,০০০ টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।

99
দেখে নিন এই কয়েকটি বিষয়

আর যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে, তাঁদের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে। তাই সেপ্টেম্বরের টাকা আসার আগে নিজের আবেদন স্ট্যাটাস, আধার-ব্যাঙ্ক সংযোগ এবং অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না—এই বিষয়গুলি অবশ্যই দেখে নেওয়া জরুরি।

Read more Photos on
click me!

Recommended Stories