Mamata Banerjee: ভিত্তিহীন-অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের

Published : May 05, 2026, 07:20 PM IST
bhavanipur election mamata banerjee phone call claims vote counting irregularities evm tmc bjp allegations

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেস (AITC) হেরে গেলেও, সেই হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ভবানীপুরে (Bhabanipur) হেরে গিয়েছেন। কিন্তু তারপরেও হার স্বীকার না করে নির্বাচন কমিশনকে (Election Commission of India) আক্রমণ করে চলেছেন।

DID YOU KNOW ?
ফের হার মমতার
২০২১ সালে নন্দীগ্রামের পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Bhabanipur Election Results 2026: ভবানীপুরে ভোট গণনা নিয়ে যে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা খারিজ করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক তাঁর রিপোর্টে স্পষ্ট জানিয়েছেন, ভোট গণনার পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া সব নিয়ম, আইন এবং নির্দেশিকা পালন করা হয়েছে। গণনাকেন্দ্রে কোনওভাবেই কারচুপির সুযোগ ছিল না। সব পদক্ষেপই ছিল নিয়মমাফিক। সিসিটিভি এক মুহূর্তের জন্যও বন্ধ করা হয়নি। সারাক্ষণ নজরদারি জারি ছিল। ভোটে হেরে যাওয়ার পর মমতা যে সব অভিযোগ করেছিলেন, সেগুলি নির্দিষ্টভাবে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

কী অভিযোগ মমতার?

মমতা নির্বাচন কমিশন ও বিজেপি-কে (BJP) আক্রমণ করে বলেন, 'ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে। আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।' তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও অভিযোগ করেন, ভোট গণনাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেই অভিযোগও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

মমতাকে মারধরের অভিযোগও খারিজ

সোমবার রাতে ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেন, তাঁকে মারধর করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফের একই অভিযোগ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তাঁর এই অভিযোগও খারিজ করে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। এই অভিযোগ ভিত্তিহীন ও অসত্য। মমতা যে দাবি করছেন তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫০০০
ভবানীপুরে ১৫০০০ ভোটে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ১৫০০০ ভোটে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: 'রাজভবনে যাব না, ইস্তফাও দেব না'! শুভেন্দুর কাছে হেরে 'নাটক' শুরু মমতার!
Bhabanipur: 'হিন্দুদের ভোটেই ভবানীপুর জয়', ভবানীপুরে মমতাকে হারিয়েই বিস্ফোরক শুভেন্দু