Dilip Ghosh News: হুমায়ুন কবিরের দেওয়া নিরাপত্তা ও পরিবর্তন যাত্রা বনাম মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এছা়ড়াও বঙ্গ বিধানসভা ভোটের আগে একাধিক বিষয় নিয়েও সুর চড়িয়েছেন তিনি। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।
তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের বিপুল বহরের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’যার যত লাইফ রিস্ক তার নিরাপত্তা বহর তত বেশি। এটা স্টেটাস দেখে হয়না। ঝুঁকি বিবেচনা করে হয়। উনি প্রবীণ রাজনীতিক। মন্ত্রী ছিলেন আগে। সেই হিসেব করে দেওয়া হয়েছে। ওনার রিস্ক আছে। উনি হাই রিস্ক জোনে আছেন। তাই বেশি দেওয়া হয়েছে।''
25
বিজেপির পরিবর্তন যাত্রা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না
এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন যে, ‘’দুটো দলের কালচার আলাদা। উনি নামাজ কালচার থেকে এসেছেন। আমরা পুজো কালচার থেকে এসেছি। আমরা বৃহস্পতিবার থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রা শুরু করেছি। উনি সব প্রোগ্রাম নামাজ পড়ে শুরু করেন বলে শুক্রবার ধর্না শুরু করবেন। উনি শুধু একটা সিলেক্টেড কমিউনিটিকে মেসেজ দেন। ওনার রাজনীতি পরিষ্কার। যারা এই ধরনের রাজনীতি করে এসেছে তাদের অতীত দেখুন আর ভবিষ্যত দেখুন।''
35
মুখ্যমন্ত্রীর গলায় হোলির সঙ্গে মুবারক কেন?
তিনি আরও বলেন, ‘’মুবারক তো বলতেই হবে। উনি তো আজকাল জল কে পানি বলছেন। উনি মন্দির রাজনীতিতে সমপ্রতি আসতে বাধ্য হয়েছেন এটাও তো একধরনের পরিবর্তন। যার জেরে ওনাকে হোলি মুবারক বলতে হয়েছে।''
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল সিইও দফতর। নির্বাচন কমিশনের দফরের সামনে রাতভর অবস্থানে অনড় বাম নেতৃত্ব। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন যে, ‘’ওনারা কমিশন অফিসে শুয়ে থাকুন বসে থাকুন তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। মানুষ আগেই ওদের রিজেক্ট করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যাযের পালা।''
55
নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের ধর্না
সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল সিইও দফতর। নির্বাচন কমিশনের দফতরের সামনে বৃহস্পতিবার রাতভর অবস্থানে অনড় বাম নেতৃত্ব। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার দুপুর গড়ালেও সিইও দফতরের সামনেই ডেরা গেড়েছেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তাঁদের দাবি, যতক্ষণ না মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তাঁদের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে।