MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Assembly Election 2026: দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করাতে তৎপর কমিশন

WB Assembly Election 2026: দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করাতে তৎপর কমিশন

West Bengal Central Force Update: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। আর একমাসও বাকি নেই বাংলার বিধানসভা নির্বাচনের। এসআইআর আবহে শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। এখন থেকেই রাজ্যের বাহিনী পাঠানোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 

3 Min read
Author : Moumita Poddar
Published : Mar 03 2026, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Image Credit : Asianet News

রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম দফার পর এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে বাহিনী পাঠানো হচ্ছে। দুই দফা মিলিয়ে মোট ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। দ্বিতীয় দফার পরিকল্পনা অনুযায়ী, কলকাতায় সবচেয়ে বেশি ১৮ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। কলকাতায় প্রথম দফায় ১২ কোম্পানি থাকলেও দ্বিতীয় দফায় আরও ১৮ কোম্পানি যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৩০।

27
জেলাভিত্তিক দ্বিতীয় দফায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
Image Credit : Getty

জেলাভিত্তিক দ্বিতীয় দফায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

দার্জিলিংয়ে ৫, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ২, কালিম্পংয়ে ১, কোচবিহারে ৬, আলিপুরদুয়ারে ২ এবং জলপাইগুড়িতে ৩ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। ইসলামপুর পুলিশ জেলায় ৪ এবং রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ দিনাজপুরে দ্বিতীয় দফায় কোনও বাহিনী থাকছে না। মালদহে ৬, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ১২ এবং জঙ্গিপুরে ৭ কোম্পানি বাহিনী যাচ্ছে। কৃষ্ণনগরে ৭ এবং রানাঘাটে ৩ কোম্পানি মোতায়েন করা হবে।

Related Articles

Related image1
Kolkata Metro: দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অমিল পরিষেবা, দিনের প্রথম মেট্রো কখন? জানুন এক ক্লিকে
Related image2
রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?
37
কোথায় কত কোম্পানি বাহিনী?
Image Credit : Getty

কোথায় কত কোম্পানি বাহিনী?

কৃষ্ণনগরে ৭ এবং রানাঘাটে ৩ কোম্পানি মোতায়েন করা হবে। হাওড়া কমিশনারেটে ৩ এবং হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। হুগলি (গ্রামীণ)-এ ১০ এবং চন্দননগর কমিশনারেটে ৩ কোম্পানি থাকবে। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় বারাসতে ৫, বনগাঁয় ২, বসিরহাটে ১০ এবং ব্যারাকপুর কমিশনারেটে ১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

47
উত্তর ২৪ পরগনায় কত বাহিনী মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের?
Image Credit : Getty

উত্তর ২৪ পরগনায় কত বাহিনী মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের?

উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় বারাসতে ৫, বনগাঁয় ২, বসিরহাটে ১০ এবং ব্যারাকপুর কমিশনারেটে ১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিধাননগর কমিশনারেটে থাকছে ১ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৮, ডায়মন্ড হারবারে ৫ এবং সুন্দরবনে ৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরে ১৪ এবং পূর্ব বর্ধমানে ১৭ কোম্পানি বাহিনী দ্বিতীয় দফায় মোতায়েন হবে। এছাড়া এডিপিসিতে ১০, পশ্চিম মেদিনীপুরে ১৩, ঝাড়গ্রামে ৬, বাঁকুড়ায় ৬, পুরুলিয়ায় ১৫ এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে।

57
দু দফায় মোট কোথায় কত বাহিনী?
Image Credit : Getty

দু দফায় মোট কোথায় কত বাহিনী?

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে Kolkata-তে—মোট ৩০ কোম্পানি। উত্তরবঙ্গ দার্জিলিং – ১১ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট – ৫ কালিম্পং – ৪ কোচবিহার – ১৫ আলিপুরদুয়ার – ৭ জলপাইগুড়ি – ১০ ইসলামপুর পুলিশ জেলা – ৯ রায়গঞ্জ পুলিশ জেলা – ১০ দক্ষিণ দিনাজপুর – ১০। 

67
কোন জেলায় কত বাহিনী?
Image Credit : Getty

কোন জেলায় কত বাহিনী?

মালদহ – ১৮ মুর্শিদাবাদ ও নদিয়া অঞ্চল মুর্শিদাবাদ পুলিশ জেলা – ২০ জঙ্গিপুর পুলিশ জেলা – ১৫ কৃষ্ণনগর পুলিশ জেলা – ১৩ রানাঘাট পুলিশ জেলা – ৯ হাওড়া ও হুগলি হাওড়া পুলিশ কমিশনারেট – ১০ হাওড়া গ্রামীণ – ১১ হুগলি (গ্রামীণ) – ১৬ চন্দননগর পুলিশ কমিশনারেট – ১১

77
কী বলছে নির্বাচন কমিশন?
Image Credit : Getty

কী বলছে নির্বাচন কমিশন?

উত্তর ২৪ পরগনা বারাসত পুলিশ জেলা – ১১ বনগাঁ পুলিশ জেলা – ৬ বসিরহাট পুলিশ জেলা – ১৭ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট – ১৯ বিধাননগর পুলিশ কমিশনারেট – ৫ দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পুলিশ জেলা – ১৩ ডায়মন্ড হারবার পুলিশ জেলা – ১১ সুন্দরবন পুলিশ জেলা – ৯ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা পূর্ব মেদিনীপুর – ২৮ পূর্ব বর্ধমান – ২৫ এডিপিসি – ১৭ পশ্চিম মেদিনীপুর – ২০ ঝাড়গ্রাম – ১১ বাঁকুড়া – ১৩ পুরুলিয়া – ২০ বীরভূম – ২১। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার এই ২৪০ কোম্পানি বাহিনী যুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে ৪৮০। স্পর্শকাতর বুথে কড়া নজরদারি এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যাপক মোতায়েন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অমিল পরিষেবা, দিনের প্রথম মেট্রো কখন? জানুন এক ক্লিকে
Recommended image2
রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?
Recommended image3
Ajker Bangla News Live: WB Assembly Election 2026 - দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করাতে তৎপর কমিশন
Recommended image4
দোলে শহর জুড়ে কড়া নজরদারি পুলিশের, থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও
Recommended image5
West Bengal Temperature & Weather Update: গরম নাকি বৃষ্টি? জেনে নিন আজ রঙের উৎসবের দিন কেমন থাকবে আবহাওয়া
Related Stories
Recommended image1
Kolkata Metro: দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অমিল পরিষেবা, দিনের প্রথম মেট্রো কখন? জানুন এক ক্লিকে
Recommended image2
রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved