West Bengal BJP News: গেরুয়া ঝড়ে নিমেষে চূর্ণ তৃণমূল, বাংলায় রঙ বদল হতেই নবান্নের সামনে উড়ল বিজেপির পতাকা

Published : May 04, 2026, 03:43 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal BJP News: বাংলায় গেরুয়া ঝড় উঠতেই বিদায়ী শাসক শিবিরের সরকারি দফতর নবান্নে সামনে উড়ল গেরুয়া পতাকা। বিজেপির পতাকা ওড়ালেন দলীয় কর্মী-সমর্থকরা। কী বলছেন তারা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal BJP News: ছাব্বিশের লড়াইয়ে কাজ করল না ডায়মণ্ড হারবার মডেল। বেলা গড়াতেই দিকে দিকে শুধুই গেরুয়া আবির। ১৫ বছরে চুরমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য। নিমেষে চূর্ণ তৃণমূল। বাংলায় রঙ বদল হতেই রাজ্যের বিদায়ী শাসক শিবিরের সরকারি দফতর নবান্নের সামনে উড়ল বিজেপির দলীয় পতাকা। হাওড়ায় নবান্নের সামনে দলীয় পতাকা উড়িয়ে গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এখন সরকার গঠন আর শপথ নেওয়া শুধুই সময়ের অপেক্ষা। এদিকে দীর্ঘ ১৫ বছর তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় এলো পরিবর্তন বিজেপির হাত ধরে। সাধারণ রাজনৈতিক মহলের বক্তব্য সম্পূর্ণ ভোটের মেরুকরণ হয়েছে তৃণমূল ভার্সেস জনগণ তারই ফল এই বিপুল ভাবে বিজেপির জয়।

বিজেপির বিভিন্ন কার্যালয়ে চলছে বিশেষ উন্মাদনা-

 

 

এই উন্মাদনা থেকে বাদ পড়েনি মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় ও। সেখানে হাজারো কর্মী সমর্থক শামিল হয়েছেন গেরুয়া আবিরে সকলে রাঙ্গাইত।শেষ খবর পর্যন্ত কুড়ি রাউন্ড শেষে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রের ৩৩ হাজার ৪০০ ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেসের সাওনি সিংহ রায়ের থেকে। জলপাইগুড়ি তে মহিলারা কোমর দুলিয়া উল্লাস। বিজেপি মহিলা কর্মীদের উল্লাস আশি বছর পর্যন্ত মহিলারাও উল্লাসে।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী নক্সমন লিম্বু এগিয়ে। কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা যত বেলা গড়াচ্ছে চেয়ার শূন্য হচ্ছে। বিজেপি প্রার্থীর দাবি উন্নয়ন হবে এবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর ফলাফল স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থীরা।

এই ফলাফলে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মালদা জেলার বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন এলাকায় “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ।এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিয়ে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে বিজেপির এক নেত্রী পাল্টা মন্তব্য করে বলেন, “এখন বেলা বারোটা বেজে গেছে, ফলাফল সকলের সামনে। এবার পিসি-ভাইপো সাবধান হয়ে যাক।” তিনি আরও দাবি করেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নবান্ন-সহ সরকারি দফতরগুলিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, ফাইল চুরি আটকাতে?
West Bengal BJP: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে গেরুয়া ঝড়, এবার কী বদলে যাবে নবান্নের নাম?