West Bengal BJP: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে গেরুয়া ঝড়, এবার কী বদলে যাবে নবান্নের নাম?

Published : May 04, 2026, 03:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal Assembly Election Result: বিধানসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড় বইতে সাধারণ মানুষের মনে খালি একটাই প্রশ্ন তাহলে কী এবার বদলে যাবে নবান্নের নাম-ঠিকানা? কী বলছে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Assembly Election Result: বঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। ২৯৩ টি (ফলতা বাদে) আসনের মধ্যে ১৯৪ টি আসন দখল করে রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। দিকে দিকে উচ্ছ্বাসের মধ্যে একটা কথা কেবলই ঘোরাফেরা করছে মানুষের মুখে-মুখে। তাহলে কী এবার বদলে যাবে নবান্নের নাম-ঠিকানা? এই প্রশ্নের উত্তর এখনও জানা না গেলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে বিজেপি।

এবার বদলে যাচ্ছে নবান্নের নাম?

 তবে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন (হাওড়া) থেকে পরিচালিত হয়। প্রথাগতভাবে রাইটার্স বিল্ডিং (কলকাতা) ছিল রাজ্যের প্রশাসনিক কেন্দ্র। বিজেপি ক্ষমতায় আসলে তারা নবান্ন থেকেই কাজ চালিয়ে যাবে নাকি রাইটার্স বিল্ডিং সংস্কার করে সেখানে ফিরে যাবে, তা সম্পূর্ণ নতুন সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তবে অতীতে বিজেপির বিভিন্ন নেতা রাইটার্স বিল্ডিংয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা উল্লেখ করেছেন, তবে তা প্রতিশ্রুতি হিসেবে সামনে আসেনি। এছাড়াও বিজেপির নির্বাচনী ইশতেহার বা বিভিন্ন জনসভায় নেতারা প্রশাসনিক কাজের সুবিধার্থে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যেমন- উত্তরবঙ্গ সচিবালয়:- উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে শিলিগুড়িতে অবস্থিত 'উত্তরকন্যা'-কে আরও শক্তিশালী করার কথা বিভিন্ন সময় আলোচনায় এসেছে। দুর্নীতি দমন শাখা:- বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় এলে তারা দুর্নীতি দমনে বিশেষ গুরুত্ব দেবেন, যার ফলে বিশেষ কিছু সরকারি দফতর বা তদন্তকারী সংস্থার পরিধি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই মুখে মুখে শোনা গেলেও বাংলায় বিজেপি সরকার গঠনের পর সমস্ত সরকারি দফতরের কাজকর্ম কোথা থেকে পরিচালিত হবে সেই বিষয়ে নিশ্চিত ভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।

 

 

এদিকে, ৪র্থ বার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ! গণনায় কারচুপির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশনের দেওয়া ভোটের ট্রেন্ড সামনে আসতেই তিনি দাবি করেন, অনেক জায়গায় গণনা থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেন।

প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। এরপরই একটি ভিডিও বার্তায় মমতা তাঁর দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছাড়ার জন্য আবেদন করেন।

ভোটের রেজাল্ট: বামেদের হাফের আগেই হাঁপিয়ে গেলেন মমতা ! ছবিতে দেখুন রাজ্যের 'পরিবর্তন'

তিনি বলেন, "মন খারাপ করবেন না, সূর্যাস্তের পর আমরাই জিতব।" মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, "আমরা ১০০-র বেশি আসনে এগিয়ে আছি, কিন্তু সেটা দেখানো হচ্ছে না। সবকিছু ভুল রিপোর্ট করা হচ্ছে। নির্বাচন কমিশন পুরোপুরি নিজের ইচ্ছেমতো কাজ করছে, আর কেন্দ্রীয় বাহিনীও তাদের সঙ্গে আছে। পুলিশও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে কাজ করছে।" তিনি আরও অভিযোগ করেন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল হিসেবে অনেক জায়গায় গণনা থামিয়ে দেওয়া হয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ৪র্থ বার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ! গণনায় কারচুপির অভিযোগে সরব মমতা
West Bengal Elections Results 2026: ভোট মেটার পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী?