Suvendu Adhikari: নবান্ন নয় মহাকরণ থেকেই রাজপাট চালাবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তাঁর জন্য তৈরি হচ্ছে নতুন ঘর। অন্যদিকে বিধানসভাতেও শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে।
রাজ্য গঠিত হতে চলেছে প্রথম বিজেপি সরকার। ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবারই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন অমিত শাহ। শুভেন্দুকে বরণ করে নিয়ে প্রস্তুত মহাকরণ থেকে বিধানসভা- সর্বত্র।
210
মহাকরণই প্রধান প্রশাসনিক ভবন
নির্বাচনের আগেই রাজ্য বিজেপি একাধিকবার বলেছিল তারা মহাকরণ বা রাইটার্স বিল্ডিং তেকেই রাজ্য চালানোর পক্ষপাতী। বিজপি ক্ষমতায় আসতে প্রাণ ফিরে পাচ্ছে মহাকরণ। মহাকরণেই হবে শুভেন্দু অধিকারীর অফিস।
310
মহাকরণ প্রস্তুত
মহাকরণের তিন তলায় নতুন একটি ঘরে নতুন মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করার কাজ চলছে। মহাকরণ থেকে নবান্নে যাওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দোতলার একটি ঘরে বসতেন। অতীতে এই ঘরে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বসতেন।
দোতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীরা ঠিক যে ঘরে বসতেন তার ঠিক ওপরেই একটি ধর তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য। পূর্ত দফতরের ঠিকাদার কর্মীরা কাজ করছেন। আজ শপথ গ্রহণের পর মহাকরণএ যাবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনতলার নতুন ঘরটিতে প্রতীকীভাবে বসবেন।
510
৫ বছরের পরিকল্পনা
বিজেপি সূত্রের খবর মহাকরণ থেকেই শুভেন্দু অধিকারী আগামী ৫ বছরে রাজ্যে নতুন বিজেপি সরকার কী কী করার পরিকল্পনা নিয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানাবেন। যদিও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পরই শুভেন্দু জানিয়েছেন, অভয়ার বিচার-সহ একাধিক কাজ করবে বিজেপি সরকার। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পুরাণ করাই তাঁর মন্ত্রিসভার প্রথম লক্ষ্য।
610
শুভেন্দু এখন বসবেন
মহাকরণের ঘর তৈরির কাজ এখনও চলছে। সেই ঘর তৈরি না হওয়া পর্যন্ত আপাতত শুভেন্দু অধিকারী বিধানসভাতেই বসবেন। সেখান থেকেই রাজপাট চালাবেন। নবান্ন যে শুভেন্দু যাবেন না তা মোটের ওপর স্পষ্ট হয়ে গেছে।
710
বিধানসভায় প্রস্তুতি
এবার আর বিরোধী দলনেতা নয় শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই বিধানসভায় যাবেন। তাঁর বসার ব্যবস্থা আগের মুখ্যমন্ত্রীরা যেঘরে বসতেন সেই ঘরেই করা হয়েছে। ইতিমধ্যেই নামফলক সরানোর কাজ শুরু হয়েছে। বিধানসভা নতুন করে সাজানোগোছানো হচ্ছে।
810
আজ শপথ গ্রহণ
আজ ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
910
শপথ গ্রহণ অনুষ্ঠান
বিজেপি সকাল ১০টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার কথা জানিয়েছেন। বেশ লম্বা হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
1010
শুভেন্দুর মহাকরণ যাত্রা
ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই শুভেন্দু অধিকারী যাবেন মহাকরণে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথাও বলতে পারেন।