Bratya Basu: 'ব্যক্তিগত প্রতিহিংসা থেকে যৌন হেনস্থার অভিযোগ', পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন ব্রাত্য বসু

Published : Nov 21, 2026, 09:00 PM IST
Bratya Basu

সংক্ষিপ্ত

Bratya Basu: তার বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ। তৃণমূল আমলের দাপুটে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে এবার মুখ খুলেছেন স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Bratya Basu: রাজ্য রাজনীতির পালাবদল হতেই খানিকটা ব্রাত্য তিনি। রাজনীতি থেকে বিরত থাকলেও সাংস্কৃতিক জগতে রয়েছে তার অবাধ বিচরণ। এবার তৃণমূল আমলের সেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। যা নিয়ে বর্তমানে রীতিমত সরগরম রাজনীতি। এবার সেই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে অকপট জবাব দিলেন অভিযোগে বিদ্ধ প্রাক্তন তৃণমূল বিধায়ক-মন্ত্রী ব্রাত্য।

কী বলেছেন ব্রাত্য বসু?

শনিবার সাংবাদিক বৈঠকে তিনি (Bratya Basu) দাবি করেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের তিনি চেনেনই না। কখনও চোখেই দেখেননি। প্রাক্তন মন্ত্রী ব্রাত্যর কথায়, ''কুপ্রস্তাব দিতে গেলে তো তাঁকে চিনতে হবে!'' তাঁর কথায়, ''অভিযোগ কেউ করতেই পারেন। সেটা প্রমাণ সাপেক্ষ। আমিও এটা নিয়ে কোর্টে যাচ্ছি। আইন আদালতের উপর আমার ভরসা রয়েছে।''

বাগুইআটি থানায় এ নিয়ে জিরো এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট তিন মহিলা জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য পুলিশের ডিজি-কেও লিখিতভাবে গোটা ঘটনার বিবরণ জানিয়েছেন। তাতে অভিযোগ করা হয়েছে, এক জনকে ব্রাত্য হেনস্থা করেছিলেন বিকাশ ভবনে। শনিবার ব্রাত্য দাবি করেন, তাঁর সময়েই বিকাশ ভবনে সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। খানিকটা চ্যালেঞ্জের সুরেই ব্রাত্য বলেছেন, ''যে দিনের কথা বলা হচ্ছে, সেই দিনের, সেই সময়ের ফুটেজ খতিয়ে দেখা হোক।''

শুধু তাই নয়, যৌন হেনস্থার অভিযোগ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য জানিয়ে দিলেন, যে দফতর সংক্রান্ত অভিযোগ, তিনি সেই দফতরের দায়িত্বে ছিলেন না। ব্রাত্য বসু বলেন, ''আমি ওই দফতরের মন্ত্রী ছিলাম না। যা আমার হাতে ছিল না, সেখানে প্রভাব খাটাব কী করে? ওই দফতরের মন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।''

প্রসঙ্গত, তথ্য সংস্কৃতি দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন ওই দফতরেই বিভিন্ন স্তরে কর্মরত তিন মহিলা। ঘটনাচক্রে, মমতা মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি তথ্যসংস্কৃতি দফতর নিজের হাতেই রেখেছিলেন। ২০১৬ সাল থেকে ওই দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। যিনি এখন পুজো-পাস দুর্নীতি মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগে ব্রাত্যর পাশাপাশি ইন্দ্রনীলের নামও রয়েছে। সেই সঙ্গে নাম রয়েছে আরও অন্তত ৩০ জন সরকারি আমলা, আধিকারিক, কর্মচারীর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Weather: আবহাওয়ায় বড় বদল! ৩ দিন বৃষ্টি-ঝড়ের পূর্বাভাস, তারপরই নামবে তাপমাত্রা
DA Case: ১৪ ডিসেম্বর জট কাটবে বকেয়া DA-র? কলকাতায় বৈঠক সুপ্রিম কোর্টের মনিটারিং কমিটির