Cal HC On Abhishek Banerjee: দেশের বাইরে গিয়ে চোখের চিকিৎসায় 'না' আদালতের, আরও অস্বস্তিতে অভিষেক

Published : Jul 21, 2026, 08:46 AM IST

Cal HC On Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য তিনি মাঝেমধ্যেই বিদেশ যান। এবারও যাওয়ার প্রয়োজন। কিন্তু বাঁধ সাধল কলকাতা হাইকোর্ট। কোথায় চোখের চিকিৎসা করাতে পারবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ড? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসায় বাধা আদালতের

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবারও বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না আদালত। তবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচের বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর নির্দেশে পরিষ্কার জানিয়ে দেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলেও তিনি এখন বিদেশে চিকিৎসা করাতে যেতে পারবেন না।

26
কোথায় চিকিৎসা হবে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ডের ?

এই বিষয়ে আদালত স্পষ্ট জানায় যে, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি ভট্টাচার্য্য। এদিন শুনানিতে চোখের চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে হবে, সেই প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

36
অভিষেককে নিয়ে কী পর্যবেক্ষণ বিচারপতির?

বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘’চোখের চিকিৎসার জন্য কলকাতাতেই একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তখনই বিচারপতি বলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালেই চোখের চিকিৎসা করাতে পারেন।''

46
বিতর্কিত ডিজে বাজানোর মামলায় অস্বস্তিতে অভিষেক

বিতর্কিত ডিজে বাজানোর মন্তব্যের মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তার রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সেই আবেদন মেনে এদিন আদালত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। কিন্তু আগামী ২৯ জুলাই অভিষেকের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার কথা থাকলেও সেই অনুমতি মঞ্জুর করেনি হাইকোর্ট।

56
অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নিদের্শ!

অভিষেকের আইনজীবী বিদেশে যাওয়ার অনুমতি চাইলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তখন বিদেশে গিয়েই চিকিৎসা করাতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তখনই তিনি বলেন, ‘’কলকাতাতেই তো একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তাহলে চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে হবে কেন? এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন।'' প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।

66
কী বলল কলকাতা হাইকোর্ট?

বিচারপতির এই মন্তব্যের বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘’আদালত কখনোই চায় না, আবেদনকারীর চিকিৎসায় কোনও কোনও সমস্যা হোক। বিচারপতি প্রাথমিক পরামর্শে বলেন, এসএসকেএম হাসপাতালে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে, বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে কি না। তখন আদালত অনুমতি দেবে।''

Read more Photos on
click me!

Recommended Stories