রবিবারের মেট্রোর সময়সূচিতে বড় বদল, খুব সকাল থেকেই শুরু হবে পরিষেরা, দেখুন টাইমটেবিল

Published : Dec 05, 2025, 11:46 AM IST
KOLKATA METRO

সংক্ষিপ্ত

আগামী রবিবার মেট্রোর সময়সূচিতে বড় বদল। ওয়েস্ট বেঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্যই মেট্রোর সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে। 

আগামী রবিবার মেট্রোর সময়সূচিতে বড় বদল। ওয়েস্ট বেঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্যই মেট্রোর সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে। আগামী রবিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে। বাড়তি মেট্রো চলাচল করবে।

 

মেট্রোর সময়সূচিতে বদল

ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণ ও গ্রিনলাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করবে। অন্যান্য দিনের তুলনায় রবিবার ব্লু লাইনে কিছুটা দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু আগামী রবিবার এই রুটে আপ ও ডাউন লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলাচল করবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৯টা ৪ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। সকালে তাড়াতাড়ি মেট্রো পরিষেবা শুরু হলেও রাতের দিকে সময়সূচিতে কোনও বদল করা হবে না। রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো থাকবে শহিদ ক্ষুদিরাম থেকে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে।

গ্রিন লাইনে

রবিবার সকালে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সকাল থেকে শুরু হবে। আপ ও ডাউনে ৫৫টি করে ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২ মিনিটে। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে। অন্যদিতে সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে।

ইয়েলো লাইন পার্পেল ও অরেঞ্জ লাইন

ইয়েলো লাইনে অন্যান্য রবিবারের মতই স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। তবে পার্পেল ও অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা আগামী রবিবার অন্যান্য ররিবারের মতই পুরোপুরি বন্ধ থাকবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Uber shuttle services: উবার শাটল বন্ধ! কলকাতায় CityFlo শাটলেই ভরসা অফিসযাত্রীদের
Aroop net worth: ৫ বছরে ঠিক কতটা বাড়ল অরূপ বিশ্বাসের সম্পত্তি? ২ কোটি টাকার সম্পদ রয়েছে হাতে