Sumit Roy Arrest: পদবীর বানান বদলে লুকোচুরি! 'বড় খিলাড়ি' সুমিত রায়কে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করল সিআইডি

Sumit Roy Arrest: পদবীর বানান বদলে লুকোচুরি! 'বড় খিলাড়ি' সুমিত রায়কে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করল সিআইডি

Published : Sep 10, 2026, 03:32 PM IST

Sumit Roy Arrest: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনে হানা দেয় সিআইডি ও এসটিএফের যৌথ দল।

Sumit Roy Arrest: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনে হানা দেয় সিআইডি ও এসটিএফের যৌথ দল। সেখান থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা।

শালবনি ও ডেবরায় জমি কেলেঙ্কারি এবং চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় অভিযুক্ত ছিলেন সুমিত রায়। এর আগে তাঁর সন্ধানে কালীঘাটের কার্যালয়, বেহালার বাড়ি ও শ্রীরামপুরের শ্বশুরবাড়িতে মধ্যরাতে তল্লাশি চালিয়েছিল পুলিশ।

তদন্তকারীদের দাবি, নজর এড়িয়ে চলতে তিনি নিজের পদবীর ইংরেজি বানান পর্যন্ত বদল করেছিলেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর অস্বাভাবিক লেনদেনের হদিস মিলেছে। শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন খারিজের মাত্র এক ঘণ্টার মধ্যেই কালীঘাটে পৌঁছে এই বড়সড় পদক্ষেপ করল রাজ্য গোয়েন্দা সংস্থা।

কালীঘাটে সিআইডির এই নাটকীয় অভিযান ও হাইভোল্টেজ গ্রেফতারির সমস্ত আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

10:48Gerua Samman Yatra: 'এদের এবার সাফ করেই ছাড়ব' গেরুয়া সন্মান যাত্রা থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর? দেখুন বুঝে যাবেন
14:57Durga Puja Grant: বড় পুজোর অনুদান বন্ধ? কারা পাবে ১ লাখ টাকা? কী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
07:29Durga Puja 2026: দুর্গাপুজোয় আমিষ নয়? 'বাঙালি কী খাবে বাইরের কেউ ঠিক করবে না', বাগেশ্বর বাবাকে কড়া জবাব শমীকের!
05:10Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
07:49Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
08:17Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
10:10Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
09:15মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
03:57ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
Read more