Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর

Uttam Kumar Centenary: উত্তমকুমারের জন্মশতবর্ষে টালিগঞ্জে মহানায়ককে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তমকুমারকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ মহানায়ককে স্মরণ এবং শতবর্ষ উদযাপন নিয়ে কী বললেন তিনি?

Share this Video

Uttam Kumar Centenary: মহানায়ক উত্তমকুমারের শতবর্ষে শ্রদ্ধা, কী বললেন শুভেন্দু?

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ দিনে উত্তমকুমারের অবদান স্মরণ করে তাঁকে নিয়ে একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, উত্তমকুমারের জন্মশতবর্ষ শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতের চলচ্চিত্র জগতের কাছেই আনন্দ ও গর্বের দিন। অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা-সহ বাংলা সিনেমার সঙ্গে যুক্ত সকলের সম্মিলিত শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।

উত্তমকুমারকে নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই।’ একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীও ‘মন কি বাত’-এ উত্তমকুমারকে স্মরণ করেছেন।

শতবর্ষ উদযাপন প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, রাজ্য সরকার এই ধরনের আয়োজনে সহযোগিতা করবে, তবে সেখানে রাজনীতি বা অতিরিক্ত হস্তক্ষেপ থাকবে না। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও জিৎ-সহ চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তির আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

উত্তমকুমারের জন্মশতবর্ষ তাই শুধু স্মৃতিচারণ নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতির প্রতি নতুন করে শ্রদ্ধা জানানোরও এক বিশেষ মুহূর্ত।

Related Video