এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে জোরদার তল্লাশি, CIDর স্ক্যানারে আবারও কালীঘাট

Published : Jun 18, 2026, 03:15 PM IST
cid raids rina gayen house in kalighat mamata banerjee sister abhishek aunt under scanner

সংক্ষিপ্ত

কালীঘাটে রিনা গায়েনের বাড়িতে সিআইডির তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রিনা গায়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি। 

কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফের সিআইডি অভিযান। এবার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়ি। বৃহস্পতিবার বেলা পৌনে দুটো নাগাদ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ২৯/ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছান। সেখানে থাকেন মমতার বোন রিনা গায়েন ওরফে নান্টি এবং তাঁর কন্যা অদিতি গায়েন।

অভিষেকের ডিজে বাজানো মন্তব্যের তদন্তেই পিসির বাড়িতে সিআইডি!

সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রচারে অভিষেকের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্তেই এই তল্লাশি। গত ৪ মে গণনার পর ডিজে বাজানোর কথা বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। সেই সূত্রেই এবার রিনা গায়েনের বাড়িতে হানা সিআইডির।

কে রিনা আর অদিতি?

রিনা গায়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক বোন হন। তিনি নান্টি নামেই এলাকায় পরিচিত। তাঁর কন্যা অদিতি গায়েন। অদিতি গায়েন তৃণমূলের সমাজমাধ্যম কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। মমতার বাসভবন থেকে মাত্র ২৫০ মিটার দূরত্বে অবস্থিত এই বাড়িতে বিকেল পর্যন্ত তল্লাশি চলে।

ভোটের পরেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডির আনাগোনা বাড়ছে!

এর আগেও একাধিকবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডির আনাগোনা দেখা গিয়েছে। বিধানসভায় সই জাল কাণ্ডে অভিষেককে নোটিস দেওয়া থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্যের মামলায় ভবানী ভবনে তলব — একের পর এক আইনি চাপে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিছুদিন আগে তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতে মাঝরাতে তালা ভেঙে একই এলাকায় হানা দেয় শালবনি থানার পুলিশ।

তবে মমতার বোন বা তাঁর কন্যার সঙ্গে অভিষেকের বিতর্কিত মন্তব্যের মামলার ঠিক কী যোগসূত্র, তা এখনও স্পষ্ট নয়। সিআইডি সূত্র থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee Slaps Man: যা বাবা! ভিড়ের মাঝে একজনকে ঠাস করে চড় মারলেন মমতা, ভিডিও ভাইরাল
West Bengal Rain: নিম্নচাপ সরলেও ঝড় বৃষ্টি চলবে, ধসের আশঙ্কা, এই জেলাগুলিতে জারি রেড অ্যালার্ট