Ritabrata Banerjee: বিরোধী দলনেতা হিসেবে ঝতব্রতের নামেই সিলমোহর আদালতের, ধোপে টিকল না মমতার আবেদন

Published : Jun 18, 2026, 12:06 PM IST
 Who is Ritabrata Banerjee

সংক্ষিপ্ত

Cal HC On Ritabrata Banerjee: বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কে থাকছেন? বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Cal HC On Ritabrata Banerjee: বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত মামলায় কোনও রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত রইলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় স্পিকার রথীন বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত (Calcutta high court)। ফলে বহাল রইল অন্তর্বর্তী নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই। ওই দিন সবপক্ষকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

কী বলল আদালত?

এদিনের নির্দেশে কোর্ট জানায় যে,"অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের জন্য আবেদনকারীর পক্ষে কোনও প্রাথমিক মামলা (prima facie case) বা সুবিধার ভারসাম্য (balance of convenience) এই আদালত খুঁজে পায়নি। তাই অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাখ্যান করা হলো।" বহাল রইল স্পিকারের সিদ্ধান্ত। ফলে এখন থেকে বিধানসভার বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই সংক্রান্ত মামলায় আবেদনকারী— তথা তৃণমূল বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত এবং প্রাক্তন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়—স্পিকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার সেই আবেদন ধোপে টিকল না।

প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করাকে চ্যালেঞ্জ জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।

IRCTS Ticket Booking Tips: উত্তরবঙ্গের টিকিট নেই? IRCTC-র এই ‘সিক্রেট রুট’ ট্রিক জানলে কনফার্ম টিকিট হাতের মুঠোয়

বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একাধিক প্রশ্নবাণে জর্জরিত হন রাজ্যের আইনজীবী। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা কে হবেন, তার প্রথম প্রস্তাব আসার পরও কেন উপেক্ষা করলেন স্পিকার? একই রাজনৈতিক দল থেকে দু'টো বিরোধী দলনেতার প্রস্তাব এলে স্পিকারের কী করনীয়? কেন প্রধান বিরোধী দলের দেওয়া প্রস্তাবকে মান্যতা দিলেন না স্পিকার? প্রথম প্রস্তাবকে উপেক্ষা করে কেন দ্বিতীয় প্রস্তাবকে মান্যতা দেওয়া হল? প্রধান বিরোধী দলের ৭৮ জন বিধায়কের সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তকে কেন অমান্য করে দু'জন বিধায়কের দেওয়া প্রস্তাবকে কেন মান্যতা দেওয়া হল? স্পিকার কি হাউসে এই নিয়ে আলোচনা করেছেন, তদন্ত করেছেন? খতিয়ে না দেখে কি করে সিদ্ধান্ত নিলেন কোনটা সঠিক ও কোনটা ভুল প্রস্তাব? রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতির।

অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য্য আদালতে জানান, যে আইন আছে তার বিরুদ্ধে স্পিকার যেতে পারেন না। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও বলেন, ''ওই দিন দলের কতজন উপস্থিত ছিলেন? যদি প্রধান বিরোধী দল কারো নাম প্রস্তাব করে তাহলেও স্পিকার সেটাকে উপেক্ষা করতে পারেন?''

এএজি বলেন:- ''সকলেই ছিলেন। স্পিকারের দ্বায়িত্ব লেজিসলেটিভ দলের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা। রেজেলিউসন বুকের যে ফটোকপি দেওয়া হয়েছিল তাতে ক্যানিং পূর্বর বিধায়কের সই ইংরাজি ক্যাপিটাল লেটারে। তাঁর যে সই যে বিধানসভার কাছে রয়েছে, তার সঙ্গে মিলছে না।''

আর তারপরই আজ সেই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলো না কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে, ওই মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না। এদিন আদালত এ কথা জানানোর পরে ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা বলেন, ''এটা আমাদের নৈতিক জয়। আমরা যা করেছি আইন মেনেই করেছি।'' ফলে খারিজ হলো ঋতব্রতর বিরোধী দলনেতা পদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Aroop Biswas News: 'তৃণমূলের টাকা' অপব্যবহারের আশঙ্কা, জাল চেক নিয়ে এবার HDFC ব্যাঙ্ককে চিঠি অরূপের
West Bengal Weather Update: রাজ্যে ‘সুপার এল নিনো’-র থাবা! দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ও রেকর্ড ভাঙা অস্বস্তি, শুকোচ্ছে কৃষিক্ষেত!