রাজ্যে একমাসে ১২ শিশুর মৃত্যু, অ্যাডিনো ছিল মাত্র ২ শিশুর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভয়ের কিছু নেই, সব রাজ্যেই হচ্ছে। ৫ হাজার বেড তৈরি আছে।’
রাজ্যে একমাসে ১২ শিশুর মৃত্যু, অ্যাডিনো ছিল মাত্র ২ শিশুর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'ভয়ের কিছু নেই, সব রাজ্যেই হচ্ছে। ৫ হাজার বেড তৈরি আছে। চিকিৎসার জন্য ৬০০ চিকিৎসক প্রস্তুত আছেন। এটা ঋতুভিত্তিক সংক্রমণ, যার সংখ্যা ক্রমশ কমছে। ১২টির মধ্যে দুই ক্ষেত্রে অ্যাডিনোভাইরাসের হদিশ মিলেছে।' নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।