
CM Suvendu: 'বিদ্যুতে ২ টাকা ভর্তুকি, স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়', বড় বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu: স্মার্ট মিটার নিয়ে বড় বার্তা দিয়ে তিনি জানান, গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক। পাশাপাশি বামপন্থীদের আন্দোলন নিয়ে কড়া কটাক্ষ করেন এবং ‘যাদবপুর পার্টি’-কেও সতর্কবার্তা দেন।
CM Suvendu: পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্মার্ট মিটার নিয়ে বড় বার্তা দিয়ে তিনি জানান, গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক। পাশাপাশি বামপন্থীদের আন্দোলন নিয়ে কড়া কটাক্ষ করেন এবং ‘যাদবপুর পার্টি’-কেও সতর্কবার্তা দেন। কৃষকদের জন্য ‘পিএম কুসুম’ প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতে অতিরিক্ত ২ টাকা ভর্তুকি, ১০০০ মেগাওয়াট পাওয়ার স্টোরেজ প্রকল্প, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট এবং সীমান্তবর্তী জেলাগুলির বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত ১৫০ কোটি টাকার বরাদ্দের ঘোষণাও করেন তিনি। স্মার্ট মিটার, পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬, শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিদ্যুৎ ভর্তুকি, কৃষকদের জন্য নতুন সুবিধা এবং রাজ্যের সর্বশেষ রাজনৈতিক আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।