Chair Controversy: এবার পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তাল একটি চেয়ারকে কেন্দ্র করে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণে তৈরি হয়েছে নতুন জটিলতা।
এবার পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তাল একটি চেয়ারকে কেন্দ্র করে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণে তৈরি হয়েছে নতুন জটিলতা।
28
মুখ্যমন্ত্রীর চেয়ার
সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে একটি নির্দিষ্ট আসন বরদ্দ থাকে। যা বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়। এবার মুখ্যমন্ত্রীর জন্য সেই নির্দিষ্ট আসনে বসতে অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। তেমনই খবর বিধানসভা সূত্রে।
38
কোথায় বসবেন শুভেন্দু?
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে নয়, বিদায়ী বিরোধী দলনেতা অর্থাৎ এতদিন ধরে বিধানসভায় যে চেয়ারে বসেছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই চেয়ারে বসবেন তিনি।
শুভেন্দু অধিকারী ঐতিহ্য ভেঙে নিজের লড়াইয়ের জীবনের স্মৃতিকেই প্রাধান্য দিয়েছেন। আর সেই কারণে বিরোধী দলনেতা হিসেবে তিনি গত পাঁচ বছর যে চেয়ারে বসেছিলেন এখনও সেই চেয়ারেই বসতে চান। সেই চেয়ারটি নিজের ঘরে রেখেছেন।
58
মমতার চেয়ার
এতদিন অর্থাৎ গত ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন সেই মুখ্যমন্ত্রীর ঐতিহ্যবাহী চেয়ারের এবার ঠাঁই হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। বিরোধী দলের ঘরেই শোভা পাচ্ছে সেই চেয়ারটি।
68
চেয়ার নিয়ে প্রশ্ন
তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চেয়ারে কি বসবেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়? তাই নিয়েও রয়েছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত বিরোধী দলনেতা শুভেনদেব চট্টোপাধ্যায় এই প্রশ্নের কোনও উত্তর দেয়নি। সবই সময়ের অপেক্ষা।
78
কোথায় রাখা হবে মমতার চেয়ার?
শোভনদেব চট্টোপাধ্য়ায়ই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চেয়ারের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন। তিনি ব্যবহারও করতে পারেন। আবার পাশে সরিয়ে সস্মানে যত্ন করে রেখেও দিতে পারেন। নিজের জন্য একটি নতুন চেয়ারের ব্যবস্থাও করতে পারেন।
88
শুভেন্দুর চেয়ার বদল!
বিধানসভায় শুভেন্দু অধিকারীর এই চেয়ার বদলকে নিছকই আসবাব পরিবর্তন হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন, শুভেন্দু নিজের চেয়ার মুখ্যমন্ত্রীর ঘরে নিয়ে গেছেন, এর অর্থ নিজের জীবনের লড়াইয়ের দিনগুলির কথা স্মরণ রাখার জন্য পাশাপাশি অতীতেও গুরুত্ব দেওয়ার প্রতীকী বার্তাও হতে পারে।