Dilip Ghosh On Sujit Bose: 'দুর্নীতিবাজদের কাউকেই রেয়াত নয়', সুজিত গ্রেফতার হতেই সাফ বার্তা মন্ত্রীর

Published : May 12, 2026, 10:01 AM IST

Dilip Ghosh On Sujit Bose: সোমবার রাতেই ইডির হাতে গ্রেফতার সদ্য প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানুন বিস্তারিত…

PREV
15
সুজিত গ্রেফতার হতেই সরব দিলীপ ঘোষ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির স্ক্যানারে ছিলেন পূর্বতন সরকারের আমলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টেটর। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হতেই মুখ খুলেছেন দিলীপ ঘোষ।

25
কী বললেন দিলীপ ঘোষ?

সুজিত বসু গ্রেফতার হতেই দুর্নীতি তোলাবাজ নিয়ে সরব বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ‘’মানুষের টাকা চুরি করেছে। শাস্তি তো পেতেই হবে। আইন সকলকে শাস্তি দেবে।'' তোলাবাজদের কাউকে রেয়াত নয় বলেও এদিন সাফ জানান তিনি। 

35
সব দুর্নীতির হিসেব নেওয়া হবে

মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সুজিত বসুর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে,  ‘’সরকারের কাছে কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ নন। ১৫ বছর ধরে দুর্নীতি হয়েছে। তদন্ত শুরু হয়েছে।মানুষের টাকা যারা চুরি করেছে তাঁদের শাস্তি পেতে হবে। প্রশাসন নিজের কাজ করছে। আইন সব দোষীদের শাস্তি দেবে।'' 

45
দিলীপ ঘোষ ও সুজিতের গ্রেফতারি

দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। সকাল সাড়ে ১০টায় হাজিরা দেওয়ার পর প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। এরপর রাতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করার কথা জানানো হল।

55
গ্রেফতারি এড়াতে পারলেন না সুজিত বসু

এর আগে ১ মে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। তখনই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়। আদালত থেকে রক্ষাকবচ পাননি তিনি। ফলে সোমবার হাজিরা দিতেই হয়। এদিন আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। কিন্তু তাতে কোনও লাভ হল না। তিনি গ্রেফতারি এড়াতে পারলেন না।

Read more Photos on
click me!

Recommended Stories