সোমবারের বাজেটে (Budget 2026) সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসতে পারে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ১০-১২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারেন বলে জোর জল্পনা।
সোমবার বিধানসভায় রাজ্যে প্রথম নির্বাচিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বহু প্রতীক্ষিত বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই রাজ্য বাজেট নিয়ে জল্পনা শুরু হয়েছে।
210
বাজেট নিয়ে প্রত্যাশা
গত ১৫ বছর রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। রাজ্যের একাংশের দাবি গত বাজেটগুলিতে পরিকাঠামো উন্নয়নে তেমন জোর দেওয়া হয়নি। তাই এবার বাজেটে পরিকাঠামো উন্নয়নখাতে জোর দিতে পারে বিজেপি সরকার। তেমনই আশা রাজ্যের মানুষের।
310
সরকারি কর্মীদের প্রত্যাশা
নবান্ন, মহাকরণ থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত এলাকার সরকারি কর্মীরাও সোমবারের রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের আশা এবার তাদের দীর্ঘ দিনের মহার্ঘ ভাতা বা DA-এর খরা কাটতে পারে। সরকারি কর্মীদের আশা বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ ও বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে সরকারকে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবার।
510
বিজেপির প্রতিশ্রুতি
বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতায় এলেই ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু করবে। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়েও প্রতিশ্রুতি ছিল বিজেপি নেতাদের। আর সেই কারণেই রাজ্যের সরকারি কর্মীদের প্রত্যাশা দিনে দিনে বাড়ছে শুভেন্দু অধিকারীর সরকারের ওপর।
610
DA-এর ফারাক
বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে ডিএ-এর ফারাক রয়েছে ৪২% শতাংশ। কিন্তু রাজ্যের রাজকোষের অবস্থা খারাপ। তাই সব দিক বিবেচনা করে রাজ্য সরকারি কর্মীদের আশা সরকার এই বাজেটেই পুরো ডিএ মিটিয়ে দিতে পারবে না সরকার।
710
১০-১২% DA?
ওয়াকিবহাল মহলের ধারনা বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত হয়তো ১০-১২ শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন। বাকি ৩০-৩২ % বকেয়া ডিএ চলতি বছর ডিসেম্বরের মধ্যে কয়েকটি কিস্তিতে ধাপে ধাপে মিটিয়ে দিতে পারে। তারই রূপরেখা বাজেটে থাকতে পারে।
810
সপ্তম বেতন কমিশন
রাজ্য সরকারি কর্মীদের আরও আশা এই বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সপ্তম বেতন কমিশন লাগু করার বিষয়ে বড় ঘোষণা করতে পারেন। অর্থ দফতরের একাধিক অধিকর্তার কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালু হবে।
910
বকেয়া নিয়ে আশা
সপ্তম বেতন কমিশন চালু হওয়ার আগে রাজ্য় সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো অত্যন্ত জরুরি। আর সেই কারণেই বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণার আশা করছেন তাঁরা।
1010
বকেয়ার পরিমাণ
পরিসংখ্যান বলছে, ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএ বাবদ রাজ্যের মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছিল ৪১ হাজার ৭৭৭ কোটি টাকা। এর মধ্যে নানা সময়ে একাধিক কিস্তিতে এখনও পর্যন্ত রাজ্য সরকার মাত্র ৬ হাজার ৪০০ কোটি টাকা মেটাতে সক্ষম হয়েছে। ফলত, বাকি প্রায় ৩৫ হাজার ৩৭৭ কোটি টাকা । পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএ-র যে ক্রমবর্ধমান ফারাক তৈরি হয়েছে, তা মেটানোর একটা বড়সড় চাপ । প্রশাসন সূত্রের খবর, কর্মীদের প্রাপ্য দ্রুত মিটিয়ে দিতে ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার বিষয়েও নবান্নের অন্দরে জোর গুঞ্জন চলছে।