PM Modi In Kolkata: বঙ্গে পালাবদলের পর প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস ও পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রয়েছে একাধিক কর্মসূচি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বিশ্ব যোগদিবস উপলক্ষে ২০ জুন শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে যোগ দেবেন পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, বঙ্গে পালাবদলের পর এটা মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বাংলা সফর। জানা গিয়েছে হুগলি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
26
কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর?
সূত্রের খবর, এদিন রেল, কৃষি, গ্রামীণ এলাকার উন্নয়ন, মৎস্য চাষ সংক্রান্ত একাধিক প্রকল্পের ভিত্তিপস্থর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পিএম কিষান যোজনার অধীনে গোটা দেশের ৯.৪৪ কোটি কৃষককে আর্থিক সাহায্য দেবেন বাংলা থেকে। ২১ তারিখ কলকাতায় আন্তর্জান্তিক যোগ দিবস উদযাপনে যোগ দেবেন তিনি।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘’আমি আগামী দুই দিন, ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকব। ২০ জুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটি হবে হুগলি জেলার তারকেশ্বরে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সংযোগ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষায় তাঁর প্রচেষ্টার কারণে এই স্থানটি ঐতিহ্যমন্ডিত। তারকেশ্বরে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে। তারকেশ্বর থেকে, পিএম-কিসান (PM-KISAN)-এর ২৩তম কিস্তি প্রদান করা হবে, যার ফলে সমগ্র ভারতের অগণিত পরিশ্রমী কৃষকরা উপকৃত হবেন।''
‘’এটা অত্যন্ত আনন্দের যে, কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রধান প্রকল্পগুলিরও সূচনা করা হবে। প্রধান মন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধান মন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এগুলি পশ্চিমবঙ্গের কঠোর পরিশ্রমী কৃষকদের উপকার করবে। ২১ তারিখে, কলকাতায় যোগ দিবস কর্মসূচির আয়োজন করা হবে। কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।''
আমি আগামী দুই দিন, ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকব। আগামীকাল, ২০ জুন তারিখটি আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটি হবে হুগলি জেলার তারকেশ্বরে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সংযোগ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি…
— Narendra Modi (@narendramodi) June 19, 2026
56
যোগদিবসে কলকাতায় প্রধানমন্ত্রী
২১ তারিখে, কলকাতায় যোগ দিবস কর্মসূচির আয়োজন করা হবে। কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।
যোগ দিবসের কর্মসূচির পর, আমি আরেকটি কর্মসূচিতে যোগ দেব যেখানে দেশীয় নকশায় নির্মিত তিনটি যুদ্ধজাহাজকে জলে ভাসানো হবে। এগুলি হলো আইএনএস দুনাগিরি, আইএনএস…
— Narendra Modi (@narendramodi) June 19, 2026
66
কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলি হলো- প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে ‘এগ্রি-স্ট্যাক’ প্রাকৃতিক কৃষি বিষয়ক জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা। ৫৯০ কোটি টাকার রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। হাওড়ার সাঁকরাইল থেকে সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি। হাওড়ায় ৩০০ শয্যাবিশিষ্ট রেলের হাসপাতালেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে ৪৯টি রাস্তার কাজের উদ্বোধনও করবেন।