DA Hike: একলাফে ১৮ শতাংশ ডিএ! ভোটের মুখে বাজেটে বিরাট ঘোষণা মমতার

Published : Feb 05, 2026, 02:52 PM IST

DA Hike Update: DA Hike Update: গত বছর ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পান রাজ্য সরকারের কর্মচারীরা। সেই ক্ষতে এবার সামান্য হলেও প্রলেপ লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তিনি।

PREV
16

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিয়মিত এবং বেশি হারে ডিএ পান। সেই তুলনায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা অনেক কম ডিএ পাচ্ছেন। ডিএ পাওয়া অনিয়মিত। বহু বছরের ডিএ বকেয়া পড়ে আছে

26

সেই ক্ষতে এবার সামান্য হলেও প্রলেপ লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তিনি।

36

গত রাজ্য বাজেটে তিন শতাশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত বছর ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পান রাজ্য সরকারের কর্মচারীরা। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের ডিএ দেয় ১৮ শতাংশ হারে। রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা এই হারে ডিএ পেয়ে থাকেন।

46

গত বছরের জুলাইয়ে মহার্ঘ ভাতার অঙ্ক ৫৫ থেকে ৫৮ শতাংশ করে কেন্দ্র। অর্থাৎ ডিএ-র ফারাক বর্তমানে ৪০ শতাংশ।

56

এই বছর ৪ শতাংশ ঘোষণার ফলে ২২ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

66

ডিএ মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা খায় পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সালের ২০ মে ওই মামলায় কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছিল। সেই রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। হাই কোর্ট বলেছিল, ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার। কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ।

Read more Photos on
click me!

Recommended Stories