Lakshmir Bhandar: মাসের শুরুতে আর নয়! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার তারিখ বদলে যাচ্ছে?

Published : Feb 05, 2026, 10:13 AM IST

Lakshmir Bhandar: রাজ্যের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা হতে পারে। বদলে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার তারিখ। মাসের শুরুতেই যে টাকা হাতে পান মহিলারা, এবার থেকে সেটি তাহলে কত তারিখে পাবেন?

PREV
19

পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর (Social Cecurity Scheme) মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) বর্তমানে সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় একটি নাম। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

29

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে। তবে ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরাসরি ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

39

বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। বিগত বছরের বাজেটে এই ভাতার পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল, যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছিল।

49

এরপর থেকেই জল্পনা শুরু হয় যে, পরবর্তী ধাপে এই অঙ্ক ১৫০০ বা ২০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পেশ করা রাজ্য বাজেটে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায়নি। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নির্বাচনের আগে বিশেষ কোনো প্রশাসনিক বৈঠকে বা জনসভায় মুখ্যমন্ত্রী নতুন কোনো বড় ঘোষণা করতে পারেন।

59

তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। মাসের শুরুতেই যে টাকা ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে, সেই তারিখ না কি বদলে যেতে চলেছে। রাজ্য বাজেটে নাকি এই ঘোষণা করতে পারেন মমতা!

69

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা—প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই চলতি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং নতুন বাজেটে কী ঘোষণা হতে পারে, তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিচে দেওয়া হলো।

79

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার এদিনের বাজেটে বড়সড় চমক দিতে পারে।

89

টাকার অঙ্ক বৃদ্ধির জল্পনা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। বর্তমানে যে ১০০০ বা ১২০০ টাকা দেওয়া হয়, তা বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা করা হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করছে বাজেট পেশের ওপর।

99

লক্ষ্মীর ভাণ্ডার: বেশিরভাগ উপভোক্তার অনলাইন স্ট্যাটাসে “Payment Under Process” দেখাচ্ছে। সাধারণত, মাসের ৭ তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Read more Photos on
click me!

Recommended Stories