Dilip On Abhishek: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, আসল কারণ জানালেন দিলীপ ঘোষ

Saborni Mitra   | ANI
Published : Nov 13, 2026, 12:23 PM IST
Who has time to kill Abhishek Banerjee  Dilip Ghosh dismisses claims of attack

সংক্ষিপ্ত

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেইএমসি-র বুলডোজার অভিযান নিয়ে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, বেআইনি দখলদারি সরাতেই এই পদক্ষেপ, অভিষেককে নিশানা করা হয়নি।

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বুলডোজার অভিযানের পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার তিনি স্পষ্ট জানান, যে কোনও ধরনের বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ইচ্ছে করে' নিশানা করা হয়নি বলেও দাবি করেন তিনি। কলকাতায় রাস্তা ও ফুটপাতের অভাব রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে।

বুলডোজার ইস্যুতে দিলীপ ঘোষের যুক্তি

এএনআই-কে দিলীপ ঘোষ বলেন, "সব রকম বেআইনি দখলদারি সরানো হচ্ছে। কলকাতায় রাস্তা ও ফুটপাতের এমনিতেই অভাব। কেউ যদি সেখানে নির্মাণ করে, তবে সাধারণ মানুষের অসুবিধা হয়। এটা সব জায়গাতেই হচ্ছে—অনেক জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে।"

এর আগে বৃহস্পতিবার সকালে তৃণমূলের সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়ির কাছে বুলডোজার নিয়ে হাজির হন কেএমসি-র আধিকারিকরা। সাংসদের বাড়ির সামনে বাঁশ দিয়ে তৈরি একটি কাঠামো ভেঙে দেন তাঁরা। ওই কাঠামোটি ফুটপাতের ওপর ছিল। পুরসভার আধিকারিকরা জানান, এর ফলে ফুটপাত ব্যবহারকারী স্থানীয়দের সমস্যা হচ্ছিল। বুলডোজার অভিযানের আগে অভিষেকের বাড়ির সামনে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সাংসদের ৩৯তম জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির বাইরে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কর্মীদের মধ্যে গভীর রাতে সংঘর্ষের কয়েকদিন পরই এই পদক্ষেপ নেওয়া হল।

অভিষেকের প্রতিক্রিয়া

নিজের বাসভবনে বুলডোজার অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক জানান, এই পদক্ষেপ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন এবং বুলডোজার রাজনীতি দিয়ে তাঁকে দমানো যাবে না। অভিষেক বলেন, "তারা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছে। আমার কিছু যায় আসে না। যদি তারা আমার ওপর বুলডোজার চালায় আর বুলডোজার রাজনীতি করে, তাতে আমার কিছু যায় আসে না।"

বাড়ির বাইরে একটি অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়ার পর নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন অভিষেক।

তিনি অভিযোগ করেন, ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে "একদল লোক তাঁর বাসভবন তথা অফিসে হামলা চালায়।" এরপর ১০ ও ১১ নভেম্বর "একই ধরনের নজরদারি চালানো হয়", যা তাঁর কথায় "বাসভবন ও অফিসের ওপর উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপের ইঙ্গিত দেয়।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Update: ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? নতুন শক্তিশালী মেঘপুঞ্জ, বাংলায় কি আবার দুর্যোগ?
WB Gov Rules: কাজে দেরি হলেই শোকজ-শাস্তি, সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশ মুখ্যসচিবের