Dilip Ghosh: ক্ষমতায় এসেই নিয়োগ নিয়ে সুখবরের বার্তা, বঞ্চিতদের জন্য বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

Published : May 14, 2026, 11:27 AM IST

Dilip Ghosh News: কলকাতায় থাকলেই ইকো পার্কে প্রাতঃভ্রমণ তার রোজকার নিয়ম। বৃহস্পতিবার সকালে  নিউটাউনের ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

এদিন তিনি বলেন যে, ‘’আগের জমানায় প্যানেল ছিল। রূপায়িত হয়নি। কাজগুলো পড়ে আছে। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তাদেরটাও ধাপে ধাপে করব।'' 

25
মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল

‘’দাম বাড়বে। আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়। নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে। যথাসম্ভব কম মূল্যবৃদ্ধি করে গুণমানে নজর দেব। আগের সরকারের উদ্দেশ্য জনহিত ছিল না। আমরা সেটাও চেষ্টা করব।'' 

35
অরেঞ্জ লাইন মেট্রোর বকেয়া কাজ শুরু

‘’তৃণমূল সরকার এই কাজ আটকাতে কোর্টে গেছিল। আমি জীবনে এরকম সরকার দেখিনি। কাজ আটকাতে কোর্টে যায় ডিএ আটকাতে কোর্টে যায় চাকরি আটকাতে কোর্টে যায়। যেটা যেটা আটকেছিল তারমধ্যে ইমিডিয়েট এই কাজটা শুরু হচ্ছে।'' এছাড়াও তিলজলায় বুলডোজার নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে, ‘’পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এতো তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। যতবড় মাথা হোক আইনের নাগাল থেকে কেউ ছাড়া পাবেনা।'' 

45
প্রকাশ্যে পশুহত্যা বন্ধ হবে কি?

‘’এই নির্দেশ নতুন নয়। আদালত আগেই রায় দিয়েছিল। কিন্তু উৎসব আনন্দ সবকিছু আইনের আওতায় থেকেই করতে হবে। এগুলো আমরা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি নতুন করে। ‘’ মা ক্যান্টিনে ৫ টাকায় মাছ ভাত মিলবে কীনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে,  ‘’ডিম ভাত চালু থাকবে। তারমধ্যে মাছ আনা হবে। প্রকল্প চালু থাকবে। মানুষ খাবে বলে পরিমাণ বাড়ানো হবে। খুব তাড়াতাড়ি হবে। মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন। আপাতত ৫ টাকা থাকবে। পরে প্রয়োজনে সামান্য বাড়ানো হবে।'' 

55
অহেতুক লাউড স্পিকার নিয়ন্ত্রিত হবে?

সারা দেশে আইন আছে। শুধু মুসলিম নয়। হিন্দুদের ক্ষেত্রেও একই নিয়ম। মানুষের নানারকম শারীরিক সমস্যা। তাই এই আইন মানতেই হবে। ডিজে বক্সের ক্ষেত্রেও একই নিয়ম। বিশ্বকর্মা পুজোয় ঠাকুর রেখে দিয়েছে। তারস্বরে ডিজে বক্স চলছে। গাড়ি গেলে গাড়ি কাঁপে। বেদম আওয়াজ। এটা অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার। মানসিক উত্তেজনা তৈরি হয়। এই শব্দ দূষণ বন্ধ করতে হবে।'' এবার কি সবার মাথায় হেলমেট? ‘’মানুষ আইন মানতে চায়। কিছু নেতা আইন না মানার উৎসাহ দিয়ে আসছিল। বলেছিল, আইন মানতে হবে না। আমি পাশে আছি। মানুষ নিজে থেকেই মানবেন আশা করি।'' 

Read more Photos on
click me!

Recommended Stories