Mamata Banerjee: 'অধিকার কেড়ে নিতে দেবো না!' ইদের নামাজে অভিষেককে পাশে নিয়ে হুমকি মমতার

Published : Mar 21, 2026, 11:30 AM IST
Mamata Banerjee criticizes SIR during Eid prayers at Red Road Abhishek Banerjee present

সংক্ষিপ্ত

Mamata at Eid prayers: রেড রোডের ইদের নামাজে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নামাজের মঞ্চ থেকেই মমতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও এসআইআরকে সরাসরি নিশানা করেন। 

বৃষ্টির মধ্যেই রেড রোডের ইদের নামাজে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ইদের নামাজের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অন্যদিকে অভিষেক ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন মঞ্চ থেকে।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইদের নামাজের অনুষ্ঠান থেকে মমতা রাজ্যে চলা ভোটার নিবিড়় সংশোধন নিয়ে সুর আরও চড়িয়েছেন। তিনি বলেন, 'এসআইআর-এ অনেক নাম কাটা হয়েছে. আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছিল। সকলের জন্য় আমার এই লড়াই জারি থাকবে।' মমতা এসআইআর-এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন। তিনি নরেন্দ্র মোদীকেই 'সবথেকে বড় অনুপ্রবেশকারী' বলে তোপ দাগেন। তিনি বলেন, 'আমাদের অধিকার মোদীকে কেড়ে নিতে দেবো না। ‘উনি যখন সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে।' তবে মমতা বলেছেন, সৌদি আরব হোক বা দুবাই- সকলেই ভারতের বন্ধু। তিনি বিজেপিকে গুন্ডা আর ডাকাতের পার্টি বলেও উল্লেখ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য

অন্যদিকে অভিষেক ইদের নামাজের অনুষ্ঠান থেকে সম্প্রীতি আর ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, 'মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি অটুট থাকা জরুরি। রমজানে রাম আর দিওয়ালিতে আলি আছে। ' তিনি আরও বলেন, যে চাঁদ দেখে ইদ হয় সেই চাঁদ দেখেই করবাচৌথও পালন করা হয়। তিনি মানুষকে কোণঠাসা করার বা তাদের মনে ভীতি সঞ্চারের যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানান এবং বলেন, "যারা মনে করে যে তারা মানুষের নাম তালিকা থেকে মুছে দেবে, মানুষকে গৃহহীন করবে এবং দেশ থেকে বিতাড়িত করবে—যারা ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করতে চায়—তাদের উদ্দেশে আমি বলতে চাই যে, কেউ কখনোই মাথা নত করবে না।"

প্রত্যেকবারই ইদের দিন রেড রোডের নামাজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যাতীক্রম হয়নি। এদিন অবশ্য তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Assembly Election: পূর্বসুরিদের সরকারি বাংলো খালি করান, সদ্য নিযুক্ত জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের
West Bengal Sir: বাংলায় ভোটার তালিকা সংশোধনে আপিল ট্রাইব্যুনাল গঠন, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের