Durga Puja 2026: কলকাতার ব্লু লাইন মেট্রোর কোন স্টেশনে বিখ্যাত মণ্ডপ দেখতে পাবেন?

Published : Oct 14, 2026, 10:40 PM IST

Kolkata Durga Puja: শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই দুর্গাপুজো হয়। কিন্তু কলকাতার দুর্গাপুজোর আকর্ষণ আলাদা। দেশের বিভিন্ন শহর থেকে তো বটেই, এমনকী বিদেশ থেকেও অনেকে পুজোর সময় কলকাতায় আসেন। কলকাতার বিখ্যাত মণ্ডপগুলি দেখার সহজ মাধ্যম মেট্রোরেল।

PREV
115
দুর্গাপুজোর সময় কলকাতায় ঠাকুর দেখার সবচেয়ে সহজ মাধ্যম হল মেট্রোরেলের ব্লু লাইন

মেট্রোরেলে কলকাতার দুর্গাপুজো দর্শন

দুর্গাপুজোর সময় কলকাতার বেশিরভাগ রাস্তাতেই তীব্র যানজট দেখা যায়। গাড়ি পার্কিংও বড় সমস্যা। এই কারণে অনেকেই মেট্রোরেলে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঠাকুর দেখেন। কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের বিভিন্ন স্টেশনের কাছে অনেক বিখ্যাত মণ্ডপ আছে। ফলে কোনও সমস্যা হয় না। যানজট এড়িয়ে ঘোরা যায়।

DID YOU KNOW ?
সারারাত চলবে মেট্রো
এবার দুর্গাপুজোর সময় ভোর চারটে পর্যন্ত মেট্রোরেল পরিষেবা পাওয়া যাবে। ফলে সারারাত ঠাকুর দেখা যাবে।
215
ব্লু লাইনে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে শুরু করলে পরপর অনেক ঠাকুর দেখা যায়

বেলগাছিয়া মেট্রো স্টেশন

কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের স্টেশন বেলগাছিয়ার কাছাকাছি বিখ্যাত মণ্ডপগুলির মধ্যে আছে দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক সর্বজনীন, দমদম পার্ক ভারত চক্র, টালা প্রত্যয়, টালা বারোয়ারি, শ্রীভূমি।

১০০
বাগবাজার সর্বজনীনের পুজো ১০০ বছর পেরিয়ে গিয়েছে।
উত্তর কলকাতার সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো বাগবাজার সর্বজনীন ১০০ বছর পেরিয়ে গিয়েছে।
315
শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে পরপর বিখ্যাত মণ্ডপ দেখে নেওয়া যাবে

শ্যামবাজারে পরপর বিখ্যাত মণ্ডপ

বেলগাছিয়ার পরের স্টেশন শ্যামবাজারে নামলে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ বাগবাজার সর্বজনীন দেখা যাবে। এছাড়া জগৎ মুখার্জি পার্ক, ফ্রেন্ডস ইউনিয়ন, শ্যাম স্কোয়্যারের মণ্ডপও দর্শন করা যেতে পারে।

415
শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে নামলে একসঙ্গে অনেক মণ্ডপ দেখে নেওয়া যাবে

শোভাবাজারে পরপর বিখ্যাত মণ্ডপ

শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে নামলে আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক, হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান নবীন পল্লী, নলীন সরকার স্ট্রিট, কাশী বোস লেন, কর বাগান, তেলেঙ্গাবাগান, শিকদার বাগান, গৌরিবেড়িয়ার মতো বিখ্যাত মণ্ডপ ঘুরে নেওয়া যাবে।

515
গিরীশ পার্ক মেট্রো স্টেশনের কাছাকাছিও অনেকগুলি বিখ্যাত পুজো মণ্ডপ আছে

গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নেমেও অনেক মণ্ডপ দেখা যাবে

গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নামলে সিমলা ব্যায়াম সমিতি, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী, চালতাবাগান, চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে।

615
মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নেমেও একাধিক বিখ্যাত মণ্ডপ দেখা যাবে

এম জি রোড মেট্রো স্টেশন

মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নামলে কলেজ স্কোয়্যার, মহম্মদ আলি পার্ক, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের মতো বিখ্যাত মণ্ডপগুলি দেখে নেওয়া যেতে পারে।

715
সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো মণ্ডপের সবচেয়ে কাছে কোন মেট্রো স্টেশন জানেন?

সন্তোষ মিত্র স্কোয়্যার

কলকাতার অন্যতম বিখ্যাত ও ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়্যার। এখানে প্রচণ্ড ভিড় হয়। এই পুজো মণ্ডপের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন সেন্ট্রাল। এই মেট্রো স্টেশন থেকে হেঁটে যাওয়া যায়।

815
চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছেও কলকাতার একাধিক বিখ্যাত পুজো মণ্ডপ আছে

চাঁদনি চক মেট্রো স্টেশন

চাঁদনি চক মেট্রো স্টেশনের অদূরে সুবোধ মল্লিক স্কোয়্যার ও তালতলা সর্বজনীনের পুজো মণ্ডপ আছে। এই দুই মণ্ডপ হেঁটেই দেখে নেওয়া যেতে পারে।

915
কলকাতার নিউ মার্কেটেও দুর্গাপুজো হয় জানেন? এবার মেট্রোরেলে দেখে নিতে পারেন

নিউ মার্কেট সর্বজনীন

মেট্রোরেলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামলে কাছেই নিউ মার্কেট সর্বজনীন ও ৫৪ পল্লীর পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে।

1015
নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামলে ভবানীপুরের একাধিক বিখ্যাত মণ্ডপ দেখা যেতে পারে

নেতাজি ভবন মেট্রো স্টেশন

নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামলে ৭৫ পল্লী, চক্রবেড়িয়া সর্বজনীন, ভবানীপুর অবসরের মতো বিখ্যাত পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে।

1115
কলকাতার সবচেয়ে বিখ্যাত আড্ডার জায়গা কোন মেট্রো স্টেশনের কাছে জানেন?

ম্যাডক্স স্কোয়্যারে যাবেন?

দুর্গাপুজোর সময় দক্ষিণ কলকাতায় সবচেয়ে বিখ্যাত আড্ডার জায়গা ম্যাডক্স স্কোয়্যারের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন যতীন দাস পার্ক। এই মেট্রো স্টেশনের কাছেই আছে বকুল বাগানের মণ্ডপ।

1215
কালীঘাট মেট্রো স্টেশনে নামলে বিভিন্ন দিকে পুজো মণ্ডপ দেখতে যেতে পারেন

কালীঘাট মেট্রো স্টেশন

কালীঘাট মেট্রো স্টেশনে নামলে ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনীর মতো পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে। এছাড়া গড়িয়াহাট, কসবা, বেহালার দিকে যাওয়া যেতে পারে।

1315
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেও একাধিক বিখ্যাত পুজো মণ্ডপ আছে

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সংঘ, আলিপুর সর্বজনীনের পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে।

1415
মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের কাছেও একাধিক বিখ্যাত পুজো মণ্ডপ আছে

টালিগঞ্জ-বেহালায় ঠাকুর দেখতে যাবেন?

মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামলে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, বড়িশা ক্লাব, বেহালা ফ্রেন্ডস, বেহালা নূতন দলের মতো বিখ্যাত পুজো মণ্ডপ দেখে নেওয়া যেতে পারে।

1515
নাকতলা উদয়ন সংঘে যেতে হলে কোন মেট্রো স্টেশন থেকে সুবিধা হয় জানেন?

নাকতলা উদয়ন সংঘ

দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো মণ্ডপ নাকতলা উদয়ন সংঘে যেতে হলে গীতাঞ্জলি বা কবি নজরুল মেট্রো স্টেশনে নামা যেতে পারে। কাছের মেট্রো স্টেশন গীতাঞ্জলি।

Read more Photos on
click me!

Recommended Stories