Earthquake at CEO office: আগামিকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগেই ভূমিকম্পে দুলে উঠল রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর। থমকে গেল তালিকা তৈরির কাজ।
সুপ্রিম কোর্টের নির্দেশে আগামিকাল, শনিবার ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। তার আগে আজ, শুক্রবার সকাল থেকেই রীতিমত তৎপরতা ছিল রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। রীতিমত কাজের চাপ ছিল আধিকারিকদের।
210
ভূমিকম্প কলকাতায়
কিন্তু রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকদের কাজ থমকে যায় দুপুর ১টা বেজে কুড়ি মিনিটে। কারণ ভূমিকম্পে দুলে ওঠে গোটা কলকাতায়। কম্পন অনুভূত হয় রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও।
310
ভূমিকম্পের মাত্রা
ভারতের ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কেন্দ্রস্থল মাটির থেকে মাত্র ৯.৮ কিলোমিটার গভীরে। দুপুর ১টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎস্থল খুলনা। টাকি থেকে মাত্রে মাত্র ২৬ কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার মধ্যে রয়েছে ২ ২৪ পরনগা, হাওড়া ও হুগলিও। পশ্চিম মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়।
আজ ভূমিকম্পের কারণে দুলে ওঠে রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর। সেই সময় কর্মীরা তড়িঘড়়ি কাজ ফেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তাদের চোখে মুখে ছিল আতঙ্ক।
510
কাল তালিকা প্রকাশ
রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর কালই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। সেই কারণে কাজের তৎপরতা ছিল বেশি। কিন্তু ভূমিকম্পের জন্যে সেই কাজে সাময়িক ছেদ পড়ে।
610
আধিকারিকদের কথা
ভূমিকম্পের সময় অনেক আধিকেরিককেই বলতে শোনা যায় কাল ভোটার তালিকা প্রকাশ তার আগেই দুলে উঠল বঙ্গ। অনেকেই এবার আশঙ্কা প্রকাশ করেছেন এবার কী হবে ভোটে। যাইহোক পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরে যান আধিকারিকরা।
710
কত নাম থাকবে?
নির্বাচন কমিশন সূত্রের খবর, আগেই ৫৮ লক্ষ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। আগামিকাল ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর-এর কাজ যতদূর এগবে তার ভিত্তিতেই নাম প্রকাশ করা হবে।
810
নিষ্পত্তি বাকি
ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির জন্য বিচারকের কাছে পাঠান হয়েছে এমন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ২৭৫। এদের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের তালিকা পরবর্তীকালে প্রকাশ করা হবে।
910
এসআইর-এর আগে পরে
নির্বাচন কমিশনের খবর অনুযায়ী এসআইআর ঘোষনার সময় পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। পরবর্তীকালে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৮ লক্ষ।
1010
কাজ চলছে
সুপ্রিম কোর্টের নির্দেশ মত নথি যাচাইয়ের কাজ করছের ২৭৩ জন বিচারক। সেই কাজ কেমনভাবে হচ্ছে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্য ও কমিশনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন।