TMC Candidate List: তৃণমূল কংগ্রেস একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করেছে। জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শোভন-রত্না। আলোচনা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও। কেন্দ্র পরিবর্তন হতে পারে মদন মিত্রেরও।
TMC Candidate List: ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করেছে। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শোভন-রত্না। পাশাপাশি আলোচনা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও। তৃণমূল সূত্রের খবর কেন্দ্র পরিবর্তন হতে পারে মদন মিত্রেরও।
210
ভোটের টিকিট
চতুর্থবার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলেরই অন্দরে।
310
আচোলনায় বেহালা
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু বেহালা। বেহালা পূর্ব আর পশ্চিম কেন্দ্র নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। কারণ এই দুটি কেন্দ্র থেকে দীর্ঘ দিন ধরেই জিতে আসছেন দলের দুই হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়।
বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২১ সালেও জিতেছিলেন। কিন্তু নিয়োগ দুর্নীতি সব ওলটপালট করে দিয়েছে। দীর্ঘ জেল যাত্রা হয় তাঁর। বর্তমানে জামিনে মুক্ত পার্থ। জনসংযোগের কাজও শুরু করেছেন। তৃণমূল সূত্রের খবর,তাঁকে বেহালা পশ্চিম কেন্দ্রেই আবারও দাঁড় করাতে পারে তৃণমূল।
510
শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়ের খাস তালুক ছিল বেহালা পূর্ব। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। তারপর ২০২১ সালে নির্বাচনের আগে আর তৃণমূলে ফেরেননি। বর্তমানে তিনি তৃণমূলে ফিরেছিলেন। তাঁকে এবার মমতা তাঁকে প্রার্থী করতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। সেক্ষেত্র কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ বেহালা পূর্বের বিধায়ক তাঁর স্ত্রী রত্না।
610
রত্না চট্টোপাধ্যায়
বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। সেখানেই তিনি কাজ করছেন। শোভন যদি বেহালা পূর্বের প্রার্থী হয়, তাহলে রত্না কোথায় যাবেন? রত্না চট্টোপাধ্যায়ের বাবা দুলাল দায় মহেশতলার বিধায়ক। তবে তিনি জানিয়েছেন আর ভোট যুদ্ধে তিনি সামিল হবেন না। তৃণমূলে জল্পনা রত্নাকে বেহালা পূর্ব থেকে সরিয়ে মহেশতলায় নিয়ে যাওয়া হতে পারে।
710
মদন মিত্র
তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মদন মিত্র। তাঁকেও এবার টিকিট দেওয়া হবে বলে তৃণমূল সূত্রের খবর। তবে বদল হতে পারে তাঁর কেন্দ্র। বর্তমানে তাঁকে কামারহাটি থেকে বিধায়ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁকে সরিয়ে খড়দহ কেন্দ্রে নিয়ে যাওয়া হতে পারে। কারণ খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার কোনও কেন্দ্রের প্রার্থী হতে পারেন।
810
জোড়াসাঁকো
জোড়াসাঁকে কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তকে টিকিট দেওয়া হবে না। সেক্ষেত্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে আলোচনা চলছে। নাম উঠছে তাঁর পুত্রর।
910
এন্টালি
স্বর্ণকমল সাহা এন্টালি কেন্দ্রের বিধায়ক। তিনি এবার ভোটে দাঁড়াবেন না। তাঁর কেন্দ্র নিয়েও আলোচনা হচ্ছে। নাম উঠছে তাঁর পুত্র সন্দীপন সাহার। যদিও সন্দীপন কলকাতা পুরসভার কাউন্সিলর।
1010
আলোচনায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূল কংগ্রেসে ফিরেছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। সেক্ষেত্রে শোভন বৈশাখীর টিকিটের জন্যও তৃণমূল নেতৃত্বের কাছে সুপারিশ করতে পারেন। যদি তাই করেন আর তৃণমূল যদি তাঁকে টিকিট দেয় তাহলে তিনি কোথা থেকে প্রার্থী হবেন তা নিয়েও আলোচনা শুরু তৃণমূলের অন্দরে।