কালীঘাটের মন্দিরে বিক্ষোভের সামনে ECI, পুজো দিয়ে কী বললেন জ্ঞানেশ কুমার

Published : Mar 09, 2026, 10:14 AM IST
ECI Gyanesh Kumar at CM Mamata Banerjees Kalighat know what he says

সংক্ষিপ্ত

ECI at Kalighat: সোমবার সকালেই জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তিনি বিক্ষোভের মধ্য়ে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। তবে বিক্ষোভ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। 

রবিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালেই তিনি পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাসতালুক কালীঘাটে। সেখানে কালীঘাটের মন্দিরে পুজো দেন জ্ঞানেশ কুমার। কিন্তু গতকাল রাতের মত এদিনও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁকে ঘিরে কালোপতাকা দেখায় সাধারণ মানুষ। এদিনও ফের ওটে 'গো ব্যাক ' স্লোগান।

কালীঘাটে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

এদিন সকালেই জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তিনি বিক্ষোভের মধ্য়ে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। তবে বিক্ষোভ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পরে জ্ঞানেশ কুমার বলেন, ' পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভালো রাখুন।' নির্বাচন কমিশন সূত্রের খবর কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের মঙ্গল কামনা করেন। কমিশন সূত্রেরক খবর রাজ্যের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তারও ব্যবস্থা করতেই তিনি সপার্ষদ কলকাতায় এসেছেন।

কলকাতায় জ্ঞানেশ কুমার

পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে সিইসি ৮ মার্চ থেকে ১০ মার্চ তিন দিনের সফরে কলকাতায় পৌঁছেছেন। এই সফরের সময়, রয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবে। তারা সকল রাজনৈতিক দল, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে দেখা করবেন।

গতকাল তিনি বলেছিলেন, '২২ বছর আগে কেরালা আমার কর্মভূমি ছিল। এখন আমি আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে এখানে ফিরে এসেছি। সমস্ত রাজনৈতিক দল এবং সমগ্র নির্বাচনী যন্ত্রপাতি আশ্বস্ত করেছে যে কেরালার আসন্ন নির্বাচন কেবল দেশের জন্য নয়, বরং বিশ্বের জন্য মডেল হতে চলেছে'। এবার বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তিনি রাজ্যের রাজনৈতিক দলগুলি সহযোগিতা করতে বলেও আশা প্রকাশ করেছেন।

রাজ্যে তিন দিনের সফরে এসেছেন জ্ঞানেশরা। ফুল বেঞ্চের সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। সোমবার সকাল ১০টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হবে। এর পর প্রশাসনের সঙ্গেও বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। কালীঘাটের পাশাপাশি বেলুড় মঠেও যেতে পারেন জ্ঞানেশ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

RN Ravi: শপথের পরেই রাজ্যপালকে কী বললেন মাননীয়া? বদলে যাচ্ছে রাজভবনের সমীকরণ! দেখুন
Governor RN Ravi: রাজভবনে মুখোমুখি মমতা-শুভেন্দু! বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি