Hooghly Bridge: উইকএন্ডে ট্র্যাফিক বদল! ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, কোনপথে পৌঁছবেন গন্তব্যে?

Published : May 29, 2026, 07:31 AM IST

Hooghly Bridge News: মেরামতের কাজের জন্য ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কবে থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

  ফের বন্ধ হচ্ছে হুগলি সেতু। সূত্রের খবর, ৩১ মে অর্থাৎ আগামী রবিবার শহর কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে বড়সড় ট্রাফিক বদল হতে চলেছে। জরুরি মেরামতির কাজের জন্য আগামী ৩১ মে, ২০২৬ রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকাল ০৬:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা এই সেতু দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

25
বিদ্যাসাগর সেতুর পুনর্বাসনের কাজ করা হবে

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির (HRBC) তত্ত্বাবধানে বিদ্যাসাগর সেতুর স্টে অ্যান্ড হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং পরিবর্তনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনর্বাসনের কাজ করা হবে। এই ৮ ঘণ্টা সেতু এবং এর সঙ্গে যুক্ত সমস্ত র‍্যাম্প বন্ধ থাকবে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং যানজট এড়াতে কলকাতা পুলিশের কমিশনার  অজয় নন্দ (IPS) একটি নির্দেশিকা জারি করে বিকল্প ট্রাফিক রুটের কথা ঘোষণা করেছেন।

35
কলকাতা পুলিশের নির্দেশিত বিকল্প রুটগুলি

এজেসি বোস রোড থেকে আসা গাড়ি: জীরুত আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে অথবা কেপি রোড দিয়ে যেতে পারবে।

45
গাড়ি চলাচলে রুট বদল

কেপি রোড থেকে আসা গাড়ি: জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সিজিআর রোড থেকে আসা গাড়ি: খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে

55
কী বলছে ট্রাফিক পুলিশ

ঘোড়া পাসের ওয়াই-পয়েন্ট (Y-Point): কেপি রোডের যে গাড়িগুলি ওয়াই-পয়েন্টের র‍্যাম্প দিয়ে সেতুতে উঠত, সেগুলিকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে গাড়িগুলি কেপি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারে। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে এই রুটে যাতায়াতের প্রয়োজন থাকলে হাতে বাড়তি সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।

Read more Photos on
click me!

Recommended Stories