MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Ayushman Card: স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তা পাবেন আয়ুস্মান কার্ড? স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Ayushman Card: স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তা পাবেন আয়ুস্মান কার্ড? স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari On Ayushman Card: আয়ুস্মান প্রকল্পে স্বাস্থ্যক্ষেত্রে কারা সুবিধা পাবেন? কারা জানাতে পারবেন আবেদন? এই বিষয়ে সংশয় দূর করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 28 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আয়ুস্মান প্রকল্পের সুবিধা কারা পাবেন?
Image Credit : social media

আয়ুস্মান প্রকল্পের সুবিধা কারা পাবেন?

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই নয়া নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন যে, কেন্দ্রের আয়ুস্মান প্রকল্পের সুবিধা পাবেন সকল নাগরিকরা। কীভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে এবং কীভাবে এই প্রকল্পের কাজ হবে বুধবারই তা আরও একবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছেন মুখ্যমন্ত্রী?
Image Credit : Asianet News

কী বলছেন মুখ্যমন্ত্রী?

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেতে চলেছেন উপভোক্তারা। এরপরেই মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। জুন মাসের ৮ তারিখ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে এই প্রকল্পের বিষয়ে একটি মউ স্বাক্ষর হতে চলেছে রাজ্য সরকারের বলেও জানানো হয়েছে। 

Related Articles

Related image1
Supreme Court Sir: 'SIR কোনওভাবেই বেআইনি নয়', নির্বাচন কমিশনের কাজ নিয়ে অবস্থান স্পষ্ট করল আদালত
Related image2
West Bengal Weather: ভরা জ্যৈষ্ঠেও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখির পূর্বাভাস, ভাসবে এই জেলাগুলি
35
কারা পাবেন এই কার্ডের সুবিধা
Image Credit : our own

কারা পাবেন এই কার্ডের সুবিধা

এই বিষয়ে তিনি আরও বলেন, ‘’আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারব। আগামী ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মউ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি। ৯৭৬ কোটি টাকা এ বছরে আমরা স্যাংশন পেয়ে গিয়েছি।''

45
স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে
Image Credit : ANI

স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে

এছাড়াও যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে ফের একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন যে, ‘’যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না।'' 

55
স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে কী?
Image Credit : chatgpt

স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে কী?

‘’আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন, তাঁরা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন। সবার মনে প্রশ্ন ছিল, যত মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পায়, তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারত পাবে তো? কারণ, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে অনেক শর্ত আছে।'' এই বিষয়ে এর আগেও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তাই পাবেন আয়ুষ্মান ভারত। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja Grant: বড় পুজোর অনুদান বন্ধ? কারা পাবে ১ লাখ টাকা? কী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Recommended image2
Now Playing
Durga Puja 2026: দুর্গাপুজোয় আমিষ নয়? 'বাঙালি কী খাবে বাইরের কেউ ঠিক করবে না', বাগেশ্বর বাবাকে কড়া জবাব শমীকের!
Recommended image3
Durga Puja 2026: বাংলার সনাতনী সংস্কৃতি মাথায় রেখে দুর্গাপুজো, অনুদানে কল্পতরু শুভেন্দু অধিকারী
Recommended image4
Abhishek Banerjee: 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট
Recommended image5
Kolkata Weather: আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
Supreme Court Sir: 'SIR কোনওভাবেই বেআইনি নয়', নির্বাচন কমিশনের কাজ নিয়ে অবস্থান স্পষ্ট করল আদালত
Recommended image2
West Bengal Weather: ভরা জ্যৈষ্ঠেও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখির পূর্বাভাস, ভাসবে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved