Metro Service: স্বাধীনতা দিবসে মেট্রোর সূচিতে বড় বদল, কোন রুটে কতগুলি মেট্রো চলবে? দেখুন এক ক্লিকে

Published : Aug 14, 2026, 02:50 PM IST
KOLKATA METRO independence day 15 august kolkata metro reduced services full schedule bsm

সংক্ষিপ্ত

Metro schedule: আগামিকাল স্বাধীনতা দিবস। মেট্রো করে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই এই কপিতে চোখ রাখুন। শনিবার মেট্রোর সূচিতে রয়েছে বড় বদল।

আগামী শনিবার, স্বাধীনতা দিবসে দিনভর কিছুটা কম মেট্রো চলবে কলকাতায়। এর জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনে পরিষেবার সময়সূচিতে সামান্য হেরফের হতে পারে। তবে স্বস্তির খবর, কোনও রুটেই প্রথম বা শেষ মেট্রোর সময়ে কোনও বদল হচ্ছে না।

শুরু-শেষ মেট্রোর বদল নেই

উল্লেখ্য, যাত্রীস্বার্থে জুলাইয়ের শেষেই মেট্রোর সময়সূচি বদলেছিল কর্তৃপক্ষ। বর্তমানে সকাল ৬টা থেকে মেট্রো পরিষেবা মিলছে, আর প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত সাড়ে ১০টায়। সেই সঙ্গে বাড়ানো হয়েছিল মেট্রোর সংখ্যাও। তবে স্বাধীনতা দিবসের বিশেষ সূচিতে সেই সুবিধায় কিছুটা কাটছাঁট হচ্ছে। তবে দিনের শুরুর আর শেষ মেট্রোর সূচিতে কোনও বদল নেই।

কোন রুটে কতগুলি মেট্রো চলবে?

রুট অনুযায়ী দেখলে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৯৪টি মেট্রো চলবে (প্রতি শাখায় ৯৭টি করে)। হাওড়া ময়দান-সল্টলেক গ্রিন লাইনে চলবে মোট ১৪৮টি মেট্রো (প্রতি শাখায় ৭৪টি করে)। নোয়াপাড়া-দমদম বিমানবন্দর ইয়েলো লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চলাচল করবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সাধারণত রোজ ৫টি মেট্রো চললেও, শনিবার একটি কম চলবে। জোকা-এসপ্ল্যানেড পার্পেল লাইনে অবশ্য অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা মিলবে। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইনে শনিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে।

স্বাধীনতা দিবসে বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি, রইল রুট ধরে ধরে বিস্তারিত

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ): এই লাইনে ট্রেনের সংখ্যা কমিয়ে মোট ১৯৪টি (৯৭টি আপ ও ৯৭টি ডাউন) করা হয়েছে। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়, আর শেষ মেট্রো রাত ১০টা ৩৫ মিনিটে।

গ্রিন লাইন (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সল্টলেক সেক্টর ৫): এই রুটে চলবে মোট ১৪৮টি মেট্রো (৭৪টি আপ ও ৭৪টি ডাউন)। প্রথম মেট্রো সকাল ৬টায়, শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর): এই লাইনে পরিষেবা মোটের ওপর স্বাভাবিক থাকছে, মোট ৯২টি মেট্রো চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি ট্রেনের সংখ্যা ৫টির বদলে কমে হচ্ছে ৪টি। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।

পার্পল লাইন (জোকা-তারাতলা): এই রুটে শনিবারের স্বাভাবিক সময়সূচি মেনেই মেট্রো চলাচল করবে, কোনও বদল নেই।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা): স্বাধীনতা দিবস উপলক্ষে এই লাইনে আগামিকাল মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে।

জাতীয় ছুটির দিন হওয়ায় স্বাভাবিকের তুলনায় কম ট্রেন চলবে, তাই আগামিকাল মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোনোই ভালো।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Netaji Insult Row: অনন্ত মহারজকে নিয়ে 'চরম' কথা বললেন কুণাল! দুষলেন BJP-কেও
Kolkata Metro: ৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা