Kajal Sheikh: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম উঠল কাজল শেখের, এবার কী মনোনয়ন জমা দিতে পারবেন?

Published : Mar 28, 2026, 11:46 AM IST
TMC leader Kajal Sheikh comments on Anubrata Mondal return to Birbhum bsm

সংক্ষিপ্ত

Kajal Sheikh News: এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় এবার নাম উঠল বীরভূমের তৃণমূল প্রার্থী কাজল শেখের। কী বলছেন তৃণমূল নেতা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kajal Sheikh News: মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম উঠল কাজল শেখের। মধ্যরাতে প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। রাতে সাড়ে এগারোটার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও জানা যায়নি।

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম উঠল?

গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা বেরিয়েছিল রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে। ‘মধ্যরাতে’ তালিকা প্রকাশ নিয়ে কমিশনকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারও খানিকটা সেরকমই হল। তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পূর্ণাঙ্গ তথ্য এখনও পর্যন্ত নেই। জানা গিয়েছে, অ্যাডজুডিকেশনে নাম ছিল কাজল শেখের তার নাম এবার উঠল কমিশনের খাতায়।

তবে শুধু কাজল শেখই নয়। মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজার। সূত্রের খবর, এতদিন ধরে দুইজনের নামই বিবেচনাধীন ছিলো। তবে শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় তৃণমূলের দুই নেতা-নেত্রীর নাম থাকায় মনোনয়ন জমা দেওয়ায় কোনও বাধা রইল না তৃণমূলের এই দুই প্রার্থীর। তবে ভাগ্য ঝুলে রইল উত্তরপাড়ার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট সামনে আনল নির্বাচন কমিশন (sir list 2026 west bengal)। শুক্রবার মধ্যরাতে, বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন (sir voter list 2026 west bengal)। 

তবে কতজনের নামের নিষ্পত্তির তালিকা তৈরি করা হয়েছে, সেই সংখ্যা এখনও অবধি কমিশনের তরফ থেকে জানানো হয়নি। এমনকি, কতজনের নাম বাদ পড়েছে, সেই সংখ্যাটাও সামনে আসেনি। প্রসঙ্গত, গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, সেই তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে প্রায় ৪০%-এর কাছাকাছি নাম বাদ পড়েছে। অন্যদিকে, সোমবারের মতো শুক্রবারও শুধুমাত্র সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের বিষয়টিই জানিয়েছে নির্বাচন কমিশন।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA : সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে সরকারি কর্মীদের শনি-রবি ছুটি বাতিল, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের
Flight Delayed: কলকাতায় কালবৈশাখী, ২ ঘন্টা দেরিতে ল্যান্ড করল অমিত শাহ-র বিমান