Kalyan Banerjee: আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেকের মামলা থেকে সরে গিয়ে বিস্ফোরক কল্যাণ

Published : Jun 12, 2026, 07:47 AM IST

Kalyan Banerjee On Abhishek: বিধানসভায় জাল সইকাণ্ডে এবার দলেরই সাংসদের বিরুদ্ধে বোমা ফাটালেন হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী বললেন তৃণমূল সাংসদ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

PREV
16
জাল সইকাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর পর বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে- অভিষেকের বিরুদ্ধে কার্যতা বিস্ফোরণ ঘটালেন চরম ক্ষুব্ধ ও অপমানিত তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

26
অভিষেকে ক্ষুদ্ধ কল্যাণ

এদিন তিনি আরও বলেন যে, ‘’'মমতা দিও বেছে নিক, কী করবে। অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি ক্ষুব্ধ, তাদের নিয়ে থাকবে। এই কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতে হবে।'' "ঠিক এ ভাষাতেই হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

36
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কল্যাণ বলেন, ‘'আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। এত ওউদ্ধত্ত! আমি ৪৫ বছর ধরে ওকালতি করছি। একজন সিনিয়র লইয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, শুনতে হয়, তার কিচ্ছু জানে না‌। এত ওউদ্ধত্যর কী আছে! সময়ের থেকে শিক্ষা পেল না! আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। আজকে বুঝতে হবে, দলটার ওর জন্য সর্বনাশ হয়েছে।’'

46
অভিষেকের জন্য তৃণমূলের সর্বনাশ!

‘’এটা বুঝতে না পারে কিচ্ছু করার নেই। ওর মনোভব, অহংকার। আমি পশ্চিমবঙ্গের একমাত্র সৎ রাজনৈতিক ব্যক্তি। ওর জন্য আমাদের চোর চোর শুনতে হচ্ছে। প্রাণটাই এখন হুমকির মুখে রয়েছে। আগেরদিন আমাকে বিমানবন্দরে চোর চোর শুনতে হয়েছে। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) অভিষেককে নিয়ে চললে চলুক। আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে যদি চলে, তাহলে দিদির পাশে আছি।'' 

56
অভিষেককে তোপ কল্যাণের

‘’অভিষেক বন্দ্যোপাধ্যায় এসি ঘরে থাকার ছেলে। ও তো জানে না, কত পরিশ্রম করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ক্যামাক স্ট্রিটের কর্মচারী। আমি সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। ২০২২ সালে আমি এই কথা বলেছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাঁকে পর্যন্ত কীভাবে সম্মান করতে হয় জানে না।'' 

66
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

‘’সে যদি না জানে, আর তাকে জানতে হবে না। সব কিছু সহ্য করার পরও আমি দিদির পাশে আছি। তারপরও যদি অভিষেক এই ধরনের কাজ করে এত ওউদ্ধত্ত দেখায়, তাহলে আর করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কী করবে। অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি ক্ষুব্ধ, তাদের নিয়ে থাকবে। এই কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতে হবে।''

Read more Photos on
click me!

Recommended Stories