Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে কারা ধৃত? ১০ দিনের হেফাজতে ধৃত ৭, ধৃতদের তালিকায় কারা?

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে কারা ধৃত? ১০ দিনের হেফাজতে ধৃত ৭, ধৃতদের তালিকায় কারা?

Arup Dey   | ANI
Published : Oct 18, 2026, 07:38 PM IST

Chorbagan Stampede: চোরবাগান দুর্গাপুজো বিপর্যয়ের ঘটনায় ধৃত সাতজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গিরিশ পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

Chorbagan Stampede: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে এবং আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

চোরবাগান দুর্গাপুজো বিপর্যয়ের ঘটনায় ধৃত সাতজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গিরিশ পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ধৃতদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা, সহ-সভাপতি শান্তনু দুবে, বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখোপাধ্যায়, ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাসের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে। এ ছাড়াও বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে।

চোরবাগান কাণ্ডে পুলিশের তদন্ত কোন দিকে এগোচ্ছে? কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুজো উদ্যোক্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের? এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে দেখুন আমাদের বিস্তারিত প্রতিবেদন।

14:02Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
12:52Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Read more