Kolkata Crime News: টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা

Published : Apr 18, 2026, 10:05 AM IST
Illegal money

সংক্ষিপ্ত

Kolkata Crime News: নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে নাকা তল্লাশি। এবার শহরে নাকা চেকিংয়ের সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার নগদ লক্ষাধিক টাকা। ভোটের মুখে এত টাকার উৎস কোথা থেকে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Kolkata Crime News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে জোরদার তল্লাশি অভিযান, নাকা চেকিং। জোড়াসাঁকোয় পুলিশের বড় সাফল্য। উদ্ধার ১৮ লক্ষাধিক টাকা, আটক ৩। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের কড়া নজরদারি। ১৬৫ নম্বর জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কলকাতা পুলিশের একটি টহলদারি দল তল্লাশি চালিয়ে তিন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে।

ভোটের মুখে শহরে টাকার পাহাড়ের হদিশ! 

পুলিশ সূত্রে খবর, জোড়াসাঁকো এলাকায় রুটিন টহলদারির সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশের বিশেষ দল। খবর দেওয়া হয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডকে (FST)। ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালে ওই তিন ব্যক্তির কাছ থেকে মোট ১৮,১৩,৩০০ টাকা উদ্ধার হয়।

উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকার উৎস কী, বা এই টাকা কেন নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে উপযুক্ত নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়ে। এই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, অবাধ এবং ভয়মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর। শহরজুড়ে এই ধরনের নাকা চেকিং এবং টহলদারি আরও জোরদার করা হবে যাতে কোনও ভাবেই কালো টাকা বা অবৈধ উপায়ে নির্বাচন প্রভাবিত না হয়।

অন্যদিকে, জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার মোটা অংকের টাকা। এই টাকা ওই ব্যক্তি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি কলকাতা সহ জেলায়-জেলায়

স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নজরদারি বাড়াতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে, মোড়ে তৈরি করা হয়েছে নাকা চেকিং ক্যাম্প। সারাক্ষণ টহল দিচ্ছে অত্যাধুনিক PTZ ক্যামেরা সহ SST ও FST দলের বিশেষ গাড়ি।

শুক্রবার বকুলতলা থানার বুড়োরঘাট নাকা চেকিং ক্যাম্পে তল্লাশি চলাকালীন এক ব্যক্তির মোটরবাইক থেকে উদ্ধার হয় মোটা অংকের নগদ টাকা। SST অর্থাৎ স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই নাকা তল্লাশি চলাকালীন ওই বাইক আরোহী ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায় ওই বাইক আরোহীর নাম জুলফিকার শেখ, বাড়ি উস্তি থানার শেরপুর এলাকায়। নাকা তল্লাশি চলাকালীন পুলিশি জেরায় ওই ব্যক্তির কথায় অসংঙ্গতি থাকায় পুলিশ উদ্ধারকৃত টাকা আটক করে। পাশাপাশি ওই টাকা জুলফিকার কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Kolkata Crime News - টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা
Calcutta High Court: ভোটের মুখে আদালতে ধাক্কা কমিশনের, খারিজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি