MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি কলকাতা সহ জেলায়-জেলায়

West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি কলকাতা সহ জেলায়-জেলায়

West Bengal Weather Alerts: সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই বাড়ছে গরম। বৈশাখের শুরুতেই গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা আমজনতার। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 17 2026, 06:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Meta AI

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৭ এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
Image Credit : Getty

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Related image1
Women Reservation: মহিলা সংরক্ষণ বিল থেকে আসন পুনর্বিন্যাস আলোচনা, সংসদের বিশেষ অধিবেশনে চরমে সংঘাত
Related image2
RBI Gold Rules: ব্যাঙ্কের লকারে কত গ্রাম সোনা রাখা যায়? RBI-র এই নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন!
35
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ১৭ এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও সকাল থেকেই আকাশ মেঘাছন্ন থাকলেও বেলা বাড়লেও হাওয়া বদল হতে পারে। রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : X

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

55
নেই এখনই গরম থেকে রেহাই
Image Credit : Getty

নেই এখনই গরম থেকে রেহাই

গরম ও অস্বস্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না। আগামী সাত দিন সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি (Hot & Humid weather) বজায় থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
স্ত্রীকে ফোন করেই রিষড়ায় পাকচর জাফর শামস গ্রেফতার! STF এর বড় অভিযান
Recommended image2
Now Playing
Adhir Ranjan On Kolkata Fire: মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড! কাদের নিশানা করলেন অধীর?
Recommended image3
Now Playing
বেতন না পেয়ে এবার পৌরপিতার ঘরের সামনেই ময়লা! শান্তিপুরে তীব্র অশান্তি
Recommended image4
Now Playing
Kolkata Hotel Fire Update: ফ্রি স্কুল স্ট্রিটের বিল্ডিংয়ে এবার ‘তালা’! শিখা ইন-সহ সমস্ত হোটেল বন্ধ
Recommended image5
Now Playing
Siliguri News: উচ্ছেদের নোটিস পেতেই রাস্তায়! শিলিগুড়িতে ক্ষোভে ফুঁসছেন রেল জমির বাসিন্দারা
Related Stories
Recommended image1
Women Reservation: মহিলা সংরক্ষণ বিল থেকে আসন পুনর্বিন্যাস আলোচনা, সংসদের বিশেষ অধিবেশনে চরমে সংঘাত
Recommended image2
RBI Gold Rules: ব্যাঙ্কের লকারে কত গ্রাম সোনা রাখা যায়? RBI-র এই নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved