
Gerua Samman Yatra: গেরুয়া অপমানের প্রতিবাদে সাধু-সন্তদের সঙ্গে রাজপথে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রায় কী বার্তা দিলেন তিনি? জেনে নিন বিস্তারিত।
Gerua Samman Yatra: গেরুয়া রংকে অসম্মান ও অবমাননার প্রতিবাদে রাজপথে নামলেন সাধু-সন্তরা। বুধবার বিকেলে কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আয়োজিত হয় বিশাল 'গেরুয়া সম্মান যাত্রা'। সনাতন সংস্কৃতির মর্যাদা রক্ষার এই ঐতিহাসিক পদযাত্রায় গেরুয়া পোশাকে সরাসরি পা মেলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গোলপার্ক থেকে শুরু হওয়া এই সুবিশাল মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বহু নাগা সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষ। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও তাঁর অমোঘ বাণী সংবলিত প্ল্যাকার্ড হাতে রাজপথ কাঁপিয়ে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। সাধু-সন্তদের এই প্রতিবাদ মিছিলে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।